গভীর রাতে বোরকা পরে চুরির চেষ্টা, বৃদ্ধের সাহসিকতায় আটক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গভীর রাতে ৪ তলা একটা বাসায় বোরকা পরে ঘুমন্ত বৃদ্ধের গলায় দেশীয় ধারালো অস্ত্র ধরে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বৃদ্ধের সাহসিকতা ও উপস্থিত বুদ্ধিমত্তায় ওই যুবককে আটক করা হয়েছে। গ্রেফতার সুজন ওই বৃদ্ধের বাসায় আগে কাজ করতেন। ভুক্তভোগী পরিবার ও পুলিশ বলছে, আনোয়ারের (৭৮) বাসার আগের কাজের ছেলে ছিলেন সুজন। আগেও ডলার চুরি করে ধরা পড়ার পর তাকে কাজ থেকে বের করে দেন তিনি। রোববার (২৬ এপ্রিল) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ওসি মাজহারুল বলেন, রাতে চুরির চেষ্টার ঘটনায় সুজন নামের একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার তার বিরুদ্ধে মামলা করলে আমরা ব্যবস্থা নেবো। তিনি বলেন, আমরা জানতে পেরেছি আটক এই আসামি আগেও তাদের বাসায় কাজ করতেন। বাসায় চুরির অপরাধে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল। এদিকে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) রাত ১টার দিকে বোরকা পরে গ্রিল বেয়ে ৪ তলায় উঠে আসে ওই ব্যক্তি। এরপর ঘুমিয়ে থাকা আনোয়ার নামের ৭৮ বছর বয়সী এক বৃদ্ধের গলায় ছুরি ধরে টাকা দাবি করেন তিনি। এসময় বাসায় তিনি একাই ছিলেন

গভীর রাতে বোরকা পরে চুরির চেষ্টা, বৃদ্ধের সাহসিকতায় আটক

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গভীর রাতে ৪ তলা একটা বাসায় বোরকা পরে ঘুমন্ত বৃদ্ধের গলায় দেশীয় ধারালো অস্ত্র ধরে চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বৃদ্ধের সাহসিকতা ও উপস্থিত বুদ্ধিমত্তায় ওই যুবককে আটক করা হয়েছে। গ্রেফতার সুজন ওই বৃদ্ধের বাসায় আগে কাজ করতেন।

ভুক্তভোগী পরিবার ও পুলিশ বলছে, আনোয়ারের (৭৮) বাসার আগের কাজের ছেলে ছিলেন সুজন। আগেও ডলার চুরি করে ধরা পড়ার পর তাকে কাজ থেকে বের করে দেন তিনি।

রোববার (২৬ এপ্রিল) ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

ওসি মাজহারুল বলেন, রাতে চুরির চেষ্টার ঘটনায় সুজন নামের একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার তার বিরুদ্ধে মামলা করলে আমরা ব্যবস্থা নেবো।

তিনি বলেন, আমরা জানতে পেরেছি আটক এই আসামি আগেও তাদের বাসায় কাজ করতেন। বাসায় চুরির অপরাধে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল।

jagonews24

এদিকে ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) রাত ১টার দিকে বোরকা পরে গ্রিল বেয়ে ৪ তলায় উঠে আসে ওই ব্যক্তি। এরপর ঘুমিয়ে থাকা আনোয়ার নামের ৭৮ বছর বয়সী এক বৃদ্ধের গলায় ছুরি ধরে টাকা দাবি করেন তিনি। এসময় বাসায় তিনি একাই ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, গলায় ধারালো ছুরি দিয়ে ভুক্তভোগী আনোয়ারকে ধরলে তিনি সুজনকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন। এরপর সুজনকে ধরে চিৎকার করে সবাইকে ডাকতে থাকেন। চিৎকার শুনে প্রথমে বাসার কেয়ারটেকার এবং এরপর প্রতিবেশীরা আওয়াজ শুনে ওই বাসায় যায় এবং আসামিকে ধরে বেঁধে ফেলে। পরে বোরকার নেকাব সরানোর পর দেখা যায় বাসার সাবেক কাজের ছেলে সুজন।

আসামি সুজন মাদকাসক্ত ও অনলাইনে জুয়ায় আসক্ত ছিলেন বলে জানা গেছে। তিনি ভুক্তভোগী বৃদ্ধ আনোয়ারের বাসায় চাকরি করতেন। পরে ডলার চুরি করে হাতেনাতে ধরার পর তাকে চাকরি থেকে বের করে দিয়েছিলেন।

কেআর/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow