গভীর শ্রদ্ধায় কিশোরগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন
অমর একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। ভাষার অধিকার প্রতিষ্ঠায় ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে কিশোরগঞ্জ জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে। দিবসের প্রথম প্রহরে, ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১২টা ১ মিনিটে কিশোরগঞ্জ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি ও মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন। শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা ভাষা আন্দোলনের
অমর একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। ভাষার অধিকার প্রতিষ্ঠায় ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী বীর শহীদদের স্মরণে কিশোরগঞ্জ জেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস–২০২৬ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়েছে।
দিবসের প্রথম প্রহরে, ২১ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ রাত ১২টা ১ মিনিটে কিশোরগঞ্জ জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা এবং পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী, কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি ও মানব জমিন পত্রিকার স্টাফ রিপোর্টার আশরাফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সর্বস্তরের নাগরিকবৃন্দ অংশগ্রহণ করেন।
শ্রদ্ধা নিবেদনের পর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় নীরবতা পালন করা হয়। এ সময় বক্তারা ভাষা আন্দোলনের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; এটি বাঙালির আত্মমর্যাদা, সাংস্কৃতিক চেতনা ও অধিকার প্রতিষ্ঠার প্রেরণার উৎস। ভাষা শহীদদের মহান আত্মত্যাগকে হৃদয়ে ধারণ করে কিশোরগঞ্জ জেলা পুলিশ দিনটি গভীর সম্মান ও দায়বদ্ধতার সঙ্গে পালন করেছে।
What's Your Reaction?