গরম বাড়বে না কমবে, জানাল আবহাওয়া অফিস
রাজধানীসহ সারা দেশে চলমান বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে শুরু করেছে। বুধবার (৬ মে) থেকে বৃষ্টি আরও কমে যেতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানানো হয়েছে। এদিন দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও কুমিল্লায়। ঢাকা, সিলেট ও বরিশাল ছাড়া অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানান, সামগ্রিকভাবে বৃষ্টিপাত কমতির দিকেই রয়েছে এবং আগামী দিনগুলোতে তা আরও কমতে পারে। মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার (৭ মে) দেশের রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পূর্বাভাসে আরও বলা হয়, বৃহস্পতিবার সারা দেশে দিন ও রাতের ত
রাজধানীসহ সারা দেশে চলমান বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে শুরু করেছে। বুধবার (৬ মে) থেকে বৃষ্টি আরও কমে যেতে পারে। এতে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং গরম অনুভূত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৫ মে) এ তথ্য জানানো হয়েছে।
এদিন দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও কুমিল্লায়। ঢাকা, সিলেট ও বরিশাল ছাড়া অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়, ৩৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদরা জানান, সামগ্রিকভাবে বৃষ্টিপাত কমতির দিকেই রয়েছে এবং আগামী দিনগুলোতে তা আরও কমতে পারে।
মঙ্গলবার সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, বৃহস্পতিবার (৭ মে) দেশের রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
পূর্বাভাসে আরও বলা হয়, বৃহস্পতিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া বৃহস্পতিবার থেকে টানা চার–পাঁচ দিন তাপমাত্রা বেড়ে গরমের অনুভূতি বাড়তে পারে।
What's Your Reaction?