গরমে ত্বকের যত্নে দুধের সর যেভাবে ব্যবহার করবেন

আদিকাল থেকেই দুধ ও দুধের সর রূপচর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীনকালে নারীরা নিয়মিত ফেসপ্যাক বা স্ক্রাব হিসেবে দুধের সর ব্যবহার করতেন। এর প্রাকৃতিক পুষ্টিগুণ ত্বককে ভেতর থেকে পুষ্ট করে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে। আধুনিক সময়েও রূপবিশেষজ্ঞরা দুধের সরকে একটি কার্যকর ঘরোয়া উপায় হিসেবে বিবেচনা করেন, বিশেষ করে গরমে ত্বকের যত্নে। দুধের সর কেন ত্বকের জন্য উপকারী? দুধের সর প্রাকৃতিক ফ্যাট, প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিডে সমৃদ্ধ। এই উপাদানগুলো ত্বককে গভীরভাবে পুষ্টি জোগায় এবং দীর্ঘ সময় ধরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ল্যাকটিক অ্যাসিড একটি প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে, যা ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ গঠনে সহায়তা করে। ফলে ত্বক হয় মসৃণ, নরম এবং উজ্জ্বল। ট্যান দূর করতে দুধের সর গরমে সূর্যের তাপে ত্বক সহজেই ট্যান হয়ে যায়। দুধের সর ত্বককে ঠান্ডা রাখে এবং রোদে পোড়া ত্বকের ক্ষতি কমাতে সাহায্য করে। ১ টেবিল চামচ তাজা দুধের সর সঙ্গে ১ চিমটি হলুদ মিশিয়ে নিন। রোদে পোড়া জায়গাগুলোতে সমানভাবে একটি স্তর লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন, তারপর হালকা গরম পানিতে

গরমে ত্বকের যত্নে দুধের সর যেভাবে ব্যবহার করবেন

আদিকাল থেকেই দুধ ও দুধের সর রূপচর্চার একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। প্রাচীনকালে নারীরা নিয়মিত ফেসপ্যাক বা স্ক্রাব হিসেবে দুধের সর ব্যবহার করতেন। এর প্রাকৃতিক পুষ্টিগুণ ত্বককে ভেতর থেকে পুষ্ট করে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে। আধুনিক সময়েও রূপবিশেষজ্ঞরা দুধের সরকে একটি কার্যকর ঘরোয়া উপায় হিসেবে বিবেচনা করেন, বিশেষ করে গরমে ত্বকের যত্নে।

দুধের সর কেন ত্বকের জন্য উপকারী?

দুধের সর প্রাকৃতিক ফ্যাট, প্রোটিন এবং ল্যাকটিক অ্যাসিডে সমৃদ্ধ। এই উপাদানগুলো ত্বককে গভীরভাবে পুষ্টি জোগায় এবং দীর্ঘ সময় ধরে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ল্যাকটিক অ্যাসিড একটি প্রাকৃতিক এক্সফোলিয়েন্ট হিসেবে কাজ করে, যা ত্বকের মৃত কোষ দূর করে নতুন কোষ গঠনে সহায়তা করে। ফলে ত্বক হয় মসৃণ, নরম এবং উজ্জ্বল।

ট্যান দূর করতে দুধের সর

গরমে সূর্যের তাপে ত্বক সহজেই ট্যান হয়ে যায়। দুধের সর ত্বককে ঠান্ডা রাখে এবং রোদে পোড়া ত্বকের ক্ষতি কমাতে সাহায্য করে। ১ টেবিল চামচ তাজা দুধের সর সঙ্গে ১ চিমটি হলুদ মিশিয়ে নিন। রোদে পোড়া জায়গাগুলোতে সমানভাবে একটি স্তর লাগান। ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন, তারপর হালকা গরম পানিতে দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে ত্বকের রং সমান হয় এবং ট্যান কমে যায়।

jago

ত্বক ময়েশ্চারাইজ ও নরম রাখতে

দুধের সরের অন্যতম বড় গুণ হলো এর ময়েশ্চারাইজিং ক্ষমতা। এটি ত্বকের ভেতরে আর্দ্রতা ধরে রাখে এবং শুষ্কতা দূর করে। শুষ্ক বা ডিহাইড্রেটেড ত্বকের জন্য এটি বিশেষভাবে উপকারী। ২ চা চামচ দুধের সরের সঙ্গে ১ চা চামচ বেসন ও ১ চা চামচ খেজুর মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে ব্যবহার করলে এটি ত্বককে গভীরভাবে পুষ্ট করে এবং নরম রাখে।

উজ্জ্বলতা ও প্রাকৃতিক গ্লো বৃদ্ধি

নিয়মিত দুধের সর ব্যবহার করলে ত্বকে স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসে। এতে থাকা ভিটামিন ও প্রোটিন ত্বকের নিস্তেজ ভাব দূর করে এবং ত্বককে স্বাস্থ্যোজ্জ্বল করে তোলে। ১ টেবিল চামচ দুধের সর, ১ টেবিল চামচ বেসনের সঙ্গ পরিমাণমতো গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি মুখে প্রায় ১৫ মিনিট রেখে শুকিয়ে নিন। ধুয়ে ফেলার ঠিক আগে, আলতো করে বৃত্তাকার করে ত্বক ম্যাসাজ করুন। এর ফলে মৃত কোষগুলোকে তুলে ত্বককে সতেজ ও প্রাণবন্ত রাখবে।

দাগছোপ দূর করতে

ত্বকের কালো দাগ বা দাগছোপ কমাতে দুধের সর খুবই কার্যকর। আক্রান্ত স্থানে সর লাগিয়ে হালকা ম্যাসাজ করলে উপকার পাওয়া যায়। ১ টেবিল চামচ দুধের সরের আধা চা চামচ তাজা লেবুর রস মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিটের মুখে লাগিয়ে রাখুন, তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ফলে ত্বকের দাগ ধীরে ধীরে হালকা হবে।

যেভাবে ব্যবহার করবেন

দুধের সর সরাসরি মুখে লাগানো যায়, আবার মধুর মতো উপাদানের সঙ্গে মিশিয়েও ব্যবহার করা যায়। সপ্তাহে ২–৩ বার নিয়মিত ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। দুধের সর একটি সহজলভ্য ও প্রাকৃতিক উপাদান, যা ত্বকের যত্নে দারুণ কার্যকর। দামি প্রসাধনী ব্যবহার না করেও ঘরে বসেই এই উপাদান দিয়ে ত্বককে সুস্থ, উজ্জ্বল ও সুন্দর রাখা সম্ভব।

সূত্র: মেডিকেল নিউজ টুডে, টাইমস অব ইন্ডিয়া, বি বিউটিফুল

এসএকেওয়াই

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow