গরমে স্বস্তি পেতে পান করুন জিরা পানি

তীব্র গরমে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখা বেশ চ্যালেঞ্জের হয়ে ওঠে। অতিরিক্ত ঘাম, পানিশূন্যতা এবং ক্লান্তি থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন ধরনের পানীয়ের ওপর নির্ভর করেন। তবে সহজলভ্য একটি প্রাকৃতিক সমাধান হতে পারে জিরা পানি। রান্নাঘরের পরিচিত এই মসলাটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং শরীরকে শীতল রাখতে, হজমশক্তি উন্নত করতে এবং গরমজনিত অস্বস্তি কমাতেও সহায়তা করে। তাই এই গরমে সুস্থ ও স্বস্তিতে থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন এক গ্লাস জিরা পানি। রইলো রেসিপি- আরও পড়ুন গরমে স্বস্তি দেবে লিচুর জুস উপকরণ পানি ১ লিটার ভাজা জিরার গুঁড়া ২ চা চামচ তেঁতুলের মাড় ২-৩ টেবিল চামচ (স্বাদমতো) আখের গুড় আধা কাপ বিট লবণ ১ চা চামচ পরিবেশনের জন্য বরফ আরও পড়ুন পাকা আমের স্মুদি বানাবেন যেভাবে যেভাবে তৈরি করবেন জিরা পানি বানানোর জন্য কোনো ঝামেলাতেই পরতে হবে না আপনাকে। শুধু সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর চেক করে নিন স্বাদ পছন্দমতো হয়েছে কিনা। প্রয়োজনে স্বাদ অনুযায়ী টক-মিষ্টি যোগ করে নিন। ব্যস তৈরি হয়ে গেলে মজাদার ও পুষ্টিকর জিরা পানি। এবার বরফ কুচি দিয়ে পরিবেশন করুন আপ

গরমে স্বস্তি পেতে পান করুন জিরা পানি

তীব্র গরমে শরীরকে ঠান্ডা ও সতেজ রাখা বেশ চ্যালেঞ্জের হয়ে ওঠে। অতিরিক্ত ঘাম, পানিশূন্যতা এবং ক্লান্তি থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন ধরনের পানীয়ের ওপর নির্ভর করেন। তবে সহজলভ্য একটি প্রাকৃতিক সমাধান হতে পারে জিরা পানি।

রান্নাঘরের পরিচিত এই মসলাটি শুধু খাবারের স্বাদই বাড়ায় না, বরং শরীরকে শীতল রাখতে, হজমশক্তি উন্নত করতে এবং গরমজনিত অস্বস্তি কমাতেও সহায়তা করে। তাই এই গরমে সুস্থ ও স্বস্তিতে থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখতে পারেন এক গ্লাস জিরা পানি। রইলো রেসিপি-

উপকরণ

  • পানি ১ লিটার
  • ভাজা জিরার গুঁড়া ২ চা চামচ
  • তেঁতুলের মাড় ২-৩ টেবিল চামচ (স্বাদমতো)
  • আখের গুড় আধা কাপ
  • বিট লবণ ১ চা চামচ
  • পরিবেশনের জন্য বরফ

যেভাবে তৈরি করবেন

জিরা পানি বানানোর জন্য কোনো ঝামেলাতেই পরতে হবে না আপনাকে। শুধু সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর চেক করে নিন স্বাদ পছন্দমতো হয়েছে কিনা। প্রয়োজনে স্বাদ অনুযায়ী টক-মিষ্টি যোগ করে নিন। ব্যস তৈরি হয়ে গেলে মজাদার ও পুষ্টিকর জিরা পানি। এবার বরফ কুচি দিয়ে পরিবেশন করুন আপনার পছন্দের গ্লাসে।

জেএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow