গরিবের ডাক্তার সামির হোসেন মিশু গ্রেপ্তার
বগুড়ার শেরপুরে সামির হোসেন মিশু নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের মকটেল নামে একটি চাইনিজ রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডা. সামির হোসেন মিশু স্বাধীনতা চিকিৎসক পরিষদের বগুড়া জেলা শাখার সভাপতি। এছাড়া তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
ডাক্তার মিশু বগুড়া মহানগরের জলেশ্বরিতলা এলাকার বাসিন্দা। তিনি বগুড়ায় গরিবের ডাক্তার বলেও পরিচিত ছিলেন।
শেরপুর থানার ওসি এসএম মইনুদ্দিন বলেন, বিস্ফোরক মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি তার ঘনিষ্ঠ একজন চিকিৎসকের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ওই চাইনিজ রেস্তোরাঁয় গিয়েছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহিম আলী বলেন, ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বিস্ফোরক আইনে করা একটি মামলার আসামি তিনি। তাকে শেরপুর থানা থেকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।