গর্জে উঠছে ইরাকের ভেতর থাকা ইরানের মিত্ররা

ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ইরাকের কয়েকটি সশস্ত্র গোষ্ঠী জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা বন্ধ করবে না। ইরাকের ভেতরে ও বাইরে এসব অভিযান চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। খবর শাফাক নিউজের।  রাজনৈতিক সূত্রের বরাতে জানা গেছে, গত দুই দিনে ইরাক সরকারের শীর্ষ পর্যায়ের নেতারা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তারা সতর্ক করেন, হামলা চলতে থাকলে দেশের নিরাপত্তা, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে গোপন বৈঠকে গোষ্ঠীগুলোর নেতারা স্পষ্ট জানিয়ে দেন, এখন হামলা বন্ধের কোনো পরিকল্পনা নেই। তাদের দাবি, ইরানকে ঘিরে যে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে, সে প্রেক্ষাপটে তারা চাপ বাড়াতে আরও বড় ধরনের পদক্ষেপ নিতে পারে। ইরাকের শিয়া রাজনৈতিক জোটের কিছু নেতা কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন এবং আঞ্চলিক সংঘাত থেকে ইরাককে দূরে রাখার আহ্বান জানিয়েছেন। কিন্তু সশস্ত্র গোষ্ঠীগুলো বলেছে, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলতে থাকলে তারা তেহরানের পক্ষেই থাকবে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow