গাঁজাসহ বাবা-ছেলে গ্রেফতার
কুমিল্লার মুরাদনগরে ১২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকাসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী। গ্রেফতাররা হলেন মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়ার তারু মিয়া (৭১) ও তার ছেলে শুক্কুর আলী (১৯)। পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মাসুদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কুসুম বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল রোববার (৯ আগস্ট) রাতে উত্তরপাড়ায় অভিযান চালায়। এসময় মাদক বিক্রির অভিযোগে বাবা তারু মিয়া ও ছেলে শুক্কুর আলীকে হাতেনাতে গ্রেফতারা করা হয়। তাদের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়। আরও পড়ুন পাবিপ্রবির ছাত্রাবাসে মাদক সেবন, ৮ জন শিক্ষার্থীকে ধরলেন প্রশাসন স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবা-ছেলের নেতৃত্বে এলাকায় একটি মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল। তাদের মাধ্যমে এলাকার যুবসমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়েছে। মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাস
কুমিল্লার মুরাদনগরে ১২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকাসহ বাবা-ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী।
গ্রেফতাররা হলেন মুরাদনগর উপজেলা সদরের উত্তরপাড়ার তারু মিয়া (৭১) ও তার ছেলে শুক্কুর আলী (১৯)।
পুলিশ সূত্রে জানা গেছে, মুরাদনগর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল মাসুদ ও সহকারী উপপরিদর্শক (এএসআই) কুসুম বড়ুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল রোববার (৯ আগস্ট) রাতে উত্তরপাড়ায় অভিযান চালায়। এসময় মাদক বিক্রির অভিযোগে বাবা তারু মিয়া ও ছেলে শুক্কুর আলীকে হাতেনাতে গ্রেফতারা করা হয়। তাদের কাছ থেকে ১২৫ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৩২ হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাবা-ছেলের নেতৃত্বে এলাকায় একটি মাদক সিন্ডিকেট সক্রিয় ছিল। তাদের মাধ্যমে এলাকার যুবসমাজের একটি অংশ মাদকের দিকে ঝুঁকে পড়েছে।
মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।
এসআর
What's Your Reaction?
