গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

গাইবান্ধার ফুলছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আইজল খন্দকার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইজল খন্দকার ওই ইউনিয়নের চন্দিয়া গ্রামের মৃত টেপু খন্দকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে আইজল খন্দকার মদনের পাড়া থেকে কালির বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। তিনি বটতলার তিন রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশার নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনায় অটোরিকশাটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা এগিয়ে আসার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধ এলাকায় অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, দুর্ঘটনার খবরটি তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গাইবান্ধায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধ নিহত

গাইবান্ধার ফুলছড়িতে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আইজল খন্দকার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (১ মে) সকালে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইজল খন্দকার ওই ইউনিয়নের চন্দিয়া গ্রামের মৃত টেপু খন্দকারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টার দিকে আইজল খন্দকার মদনের পাড়া থেকে কালির বাজারের দিকে হেঁটে যাচ্ছিলেন। তিনি বটতলার তিন রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশার নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। দুর্ঘটনায় অটোরিকশাটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা এগিয়ে আসার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

নিহত বৃদ্ধ এলাকায় অত্যন্ত পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তি ছিলেন। তার এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা জানান, দুর্ঘটনার খবরটি তারা পেয়েছেন। তবে এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow