গাইবান্ধায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অবস্থান কর্মসূচি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান ও কর্মসূচি পালন করছেন। গাইবান্ধা জেলা বিএনপি, পৌর বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সদর বিএনপির সভাপতি মোশররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সিনিয়র সহসভাপতি মুশফিকুর রহমান লিপন, জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা। নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান এবং খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেন। এ সময় নেতাকর্মীরা রাজপথে বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। কর্মসূচি চলাকালে দলীয় নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করা

গাইবান্ধায় আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে অবস্থান কর্মসূচি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে গাইবান্ধায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে বিএনপি। মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান ও কর্মসূচি পালন করছেন।

গাইবান্ধা জেলা বিএনপি, পৌর বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, সদর বিএনপির সভাপতি মোশররফ হোসেন বাবু, পৌর বিএনপির সভাপতি শহিদুজ্জামান শহীদ, সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, জেলা যুবদলের সভাপতি রাগীব হাসান চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, সিনিয়র সহসভাপতি মুশফিকুর রহমান লিপন, জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।

নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে অবস্থান এবং খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল করেন। এ সময় নেতাকর্মীরা রাজপথে বিভিন্ন স্লোগান দেন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।

কর্মসূচি চলাকালে দলীয় নেতারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্ট করার যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে প্রতিহত করা হবে।

তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ বিভিন্ন সময়ে নাশকতামূলক কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে সবসময় পাহারাদারের ভূমিকা পালন করবে।

আনোয়ার আল শামীম/এনএইচআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow