গাইবান্ধায় আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
গাইবান্ধায় বর্ণিল সাজে সজ্জিত হয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। বুধবার (১৭ জুন) আর্জেন্টিনা-আলজেরিয়া খেলাকে কেন্দ্র করে এই মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের বিভিন্ন স্থান থেকে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ জড়ো হয় আর্জেন্টিনা ভক্তরা। পরে সেখান থেকে শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রায় দেখা যায়, মুখে আর্জেন্টিনার পতাকা আঁকিয়ে, জার্সি পরে এবং আর্জেন্টিনার পতাকা হাতে যুবক, শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সি সমর্থকরা অংশ নেয়। এ সময় সমর্থকদের ভুভুজেলা বাজিয়ে আনন্দ-উল্লাস করেন। আর্জেন্টিনা ভক্তরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা ও আগামী ম্যাচগুলোতে দলের সাফল্য কামনায় এই আনন্দ র্যালির আয়োজন। সাধারণ পথচারী থেকে শুরু করে সড়কের উপস্থিত সবাই এই আয়োজন উপভোগ করেন। শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক আরশাদ বলেন, ছোট থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। তাদের খেলা বেশ নান্দনিক। আর্জেন্টিনাই এবার জয়ী হবে। আনোয়ার আল শামীম/এনএইচআর/জেআইএম
গাইবান্ধায় বর্ণিল সাজে সজ্জিত হয়ে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন আর্জেন্টিনা সমর্থকরা। বুধবার (১৭ জুন) আর্জেন্টিনা-আলজেরিয়া খেলাকে কেন্দ্র করে এই মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৪টায় শহরের বিভিন্ন স্থান থেকে ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ জড়ো হয় আর্জেন্টিনা ভক্তরা। পরে সেখান থেকে শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
শোভাযাত্রায় দেখা যায়, মুখে আর্জেন্টিনার পতাকা আঁকিয়ে, জার্সি পরে এবং আর্জেন্টিনার পতাকা হাতে যুবক, শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সি সমর্থকরা অংশ নেয়। এ সময় সমর্থকদের ভুভুজেলা বাজিয়ে আনন্দ-উল্লাস করেন।
আর্জেন্টিনা ভক্তরা জানান, প্রিয় দলের প্রতি ভালোবাসা ও আগামী ম্যাচগুলোতে দলের সাফল্য কামনায় এই আনন্দ র্যালির আয়োজন। সাধারণ পথচারী থেকে শুরু করে সড়কের উপস্থিত সবাই এই আয়োজন উপভোগ করেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থক আরশাদ বলেন, ছোট থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করি। তাদের খেলা বেশ নান্দনিক। আর্জেন্টিনাই এবার জয়ী হবে।
আনোয়ার আল শামীম/এনএইচআর/জেআইএম
What's Your Reaction?