গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

গাইবান্ধায় জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন ও সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল। এ সময় আরও বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী ও খন্দকার রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত ছিলেন জেলার আওতাধীন উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতারা। বক্তারা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ও সুস্থ সমাজ গঠনে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বাংলাদেশ সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে জেলার ৮১টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃ

গাইবান্ধায় ছাত্রদলের বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ

গাইবান্ধায় জেলা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বালক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। উদ্বোধন করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটুল। সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের আহ্বায়ক শহীদুজ্জামান সরকার শাহীন ও সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা ছাত্রদলের সদস্য সচিব ওয়ালিদ শাকিল।

এ সময় আরও বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রিমন, সুজন পাটোয়ারী ও খন্দকার রাকিবুল ইসলাম রাকিব। উপস্থিত ছিলেন জেলার আওতাধীন উপজেলা, পৌর ও কলেজ শাখার নেতারা।

বক্তারা বলেন, তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। পাশাপাশি পরিবেশ রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ও সুস্থ সমাজ গঠনে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে জেলার ৮১টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow