গাইবান্ধায় তীব্র তাপদাহে তালগাছে আগুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে তীব্র তাপদাহে ৩টি তালগাছে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের খুজিয়ার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।  স্থানীয়রা জানান, প্রচণ্ড গরমের মধ্যে হঠাৎ ৩টি তালগাছে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা গাছের ওপরের অংশসহ পাশে আরও দুটি তালগাছে তা ছড়িয়ে পড়লে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। খবর পেয়ে পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তা নিয়ন্ত্রণে আনে। ফলে আশপাশের গাছপালা ও ঘরবাড়িতে ছড়িয়ে পড়ার আশঙ্কা দূর হয়। পীরগাছা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আল আমিন বলেন, ‘খবর পেয়ে আমি ও আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তীব্র তাপদাহের কারণে তালগাছগুলোর শুকনো অংশে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার সঠিক কারণ তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow