গাইবান্ধায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন। সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্যসচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবির নয়ন, মৎসজীবী দলের সভাপতি মাসুদ রানাসহ অনেকে। বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে যোগ্যতা ও মেধার পরিবর্তে অনিয়ম ও পক্ষপাতের আশ্রয় নেওয়া হয়েছে। ফলে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। তারা বিতর্কিত নিয়োগের ফলাফল বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানান। সমাবেশ শেষে বিএনপির নেতা-কর্মীরা উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্য

গাইবান্ধায় ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

গাইবান্ধার সাদুল্লাপুরে ফ্যামিলি কার্ড শুমারিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে নিয়োগের ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে উপজেলা বিএনপি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্যসচিব আব্দুস ছালাম মিয়া, যুগ্ম-আহ্বায়ক আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব পারভেজ সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহিদুল ইসলাম মিঠু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নয়ন কবির নয়ন, মৎসজীবী দলের সভাপতি মাসুদ রানাসহ অনেকে।

বক্তারা অভিযোগ করেন, ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগে যোগ্যতা ও মেধার পরিবর্তে অনিয়ম ও পক্ষপাতের আশ্রয় নেওয়া হয়েছে। ফলে প্রকৃত যোগ্য প্রার্থীরা বঞ্চিত হয়েছেন। তারা বিতর্কিত নিয়োগের ফলাফল বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পুনরায় নিয়োগ দেওয়ার দাবি জানান।

সমাবেশ শেষে বিএনপির নেতা-কর্মীরা উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নিয়োগ প্রক্রিয়া পুনর্বিবেচনার দাবি জানানো হয়।

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলার দায়িত্বপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, ‌‘আমি এখানে অতিরিক্ত দায়িত্বে আছি। নিয়োগের বিষয়ে আমি জড়িত ছিলাম না। এজন্য আমি কিছু বলতে পারব না।’

আনোয়ার আল শামীম/এসআর/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow