গাছকাণ্ডে উপজেলা বিএনপির সেই সভাপতি গ্রেপ্তার

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা গাছ কেটে ফেলার মামলায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা গাছ কাটার অভিযোগে তার পদ স্থগিত করেছে বিএনপি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এ ঘটনায় ‘দৈনিক কালবেলার’ অনলাইন ও প্রিন্টে সংবাদ প্রকাশ হয়। ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বার্তায় তার পদ স্থগিতের বিষয়টি জানানো হয়। জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ১৯৯৫-৯৬ সালে নদীভাঙন ঠেকাতে কামালপুর এলাকার ওই বেড়িবাঁধে মেহগনি গাছ রোপণের উদ্যোগ নেন। দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙনরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল। জাহিদুল আলম জাহাঙ্গীরের বাড়িতে প্রবেশের জন্য বাঁধের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে

গাছকাণ্ডে উপজেলা বিএনপির সেই সভাপতি গ্রেপ্তার
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর এলাকায় নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা গাছ কেটে ফেলার মামলায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি ছিলেন। নদীভাঙন রোধে বেড়িবাঁধে রোপণ করা গাছ কাটার অভিযোগে তার পদ স্থগিত করেছে বিএনপি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  এ ঘটনায় ‘দৈনিক কালবেলার’ অনলাইন ও প্রিন্টে সংবাদ প্রকাশ হয়। ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বার্তায় তার পদ স্থগিতের বিষয়টি জানানো হয়। জানা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ১৯৯৫-৯৬ সালে নদীভাঙন ঠেকাতে কামালপুর এলাকার ওই বেড়িবাঁধে মেহগনি গাছ রোপণের উদ্যোগ নেন। দীর্ঘদিন ধরে গাছগুলো এলাকাবাসীর কাছে ভাঙনরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল। জাহিদুল আলম জাহাঙ্গীরের বাড়িতে প্রবেশের জন্য বাঁধের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। ব্যক্তিগত গাড়ি নিয়ে চলাচলে অসুবিধা হওয়ায় গত ৫ আগস্টের পর থেকে তিনি একে একে গাছ কাটা শুরু করেন। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি একসঙ্গে ১০ থেকে ১২টি গাছ কেটে ফেলা হয়। প্রতিটি গাছের আনুমানিক বাজারমূল্য ২০ থেকে ২৫ হাজার টাকা বলে জানা গেছে। বৈদ্যুতিক করাত দিয়ে গাছ কেটে গুঁড়ি সরিয়ে অন্যত্র নেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে। এ ঘটনায় মিঠামইন উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ফয়জুর রাজ্জাক, আঙ্গুর মিয়া নামে এক গাছ কাটা শ্রমিকের নাম উল্লেখ করে অজ্ঞাত ২/৩ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow