গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

গাজায় একটি বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ। আল জাজিরার শনিবার (০৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বিয়ের অনুষ্ঠান চলাকালে অতিথিদের জন্য তৈরি করা একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় দুটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। গাজার আল শিফা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, হামলায় অন্তত এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে গাজাজুড়ে চলমান সংঘাতের মধ্যে আবাসিক এলাকা, আশ্রয়কেন্দ্র এবং জনসমাগমস্থলে হামলার ঘটনায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে। যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার মধ্যেই নতুন করে এ হামলা করা হয়েছে। 

গাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলা, নিহত ৫

গাজায় একটি বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক ডজনের বেশি মানুষ।

আল জাজিরার শনিবার (০৬ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বিয়ের অনুষ্ঠান চলাকালে অতিথিদের জন্য তৈরি করা একটি তাঁবু লক্ষ্য করে হামলা চালানো হয়। হামলায় দুটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

গাজার আল শিফা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, হামলায় অন্তত এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে গাজাজুড়ে চলমান সংঘাতের মধ্যে আবাসিক এলাকা, আশ্রয়কেন্দ্র এবং জনসমাগমস্থলে হামলার ঘটনায় বেসামরিক হতাহতের সংখ্যা বাড়ছে। যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার মধ্যেই নতুন করে এ হামলা করা হয়েছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow