গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ককে ‘শোকজ’
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে। সোমবার (১৩ জুলাই) কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে এরই মধ্যে তথ্যটি জানানো হয়। এ বিষয়ে নাজমুল মন্ডল বলেন তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে তা সম্পন্ন ভিত্তিহীন বানোয়াট রাজনৈতিক একটি পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্যই এ ধরনের অভিযোগ আনা হয়েছে। তিনি তার দলের প্রতি শ্রদ্ধাশীল এবং ওই মিছিলে তিনি ছিল না বলে তিনি দাবি করেন। নোটিশে উল্লেখ করা হয়, তৈরি পোশাক কারখানা এলাকায় পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে উত্থাপিত হয়েছে। অভিযোগে বলা হয়, তার এমন কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী। এ অবস্থায়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলে
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ প্রদান করেছে।
সোমবার (১৩ জুলাই) কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর থেকে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক নোটিশে এরই মধ্যে তথ্যটি জানানো হয়। এ বিষয়ে নাজমুল মন্ডল বলেন তার বিরুদ্ধে যে অভিযোগটি আনা হয়েছে তা সম্পন্ন ভিত্তিহীন বানোয়াট রাজনৈতিক একটি পক্ষ তার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তাকে সামাজিকভাবে হেও প্রতিপন্ন করার জন্যই এ ধরনের অভিযোগ আনা হয়েছে। তিনি তার দলের প্রতি শ্রদ্ধাশীল এবং ওই মিছিলে তিনি ছিল না বলে তিনি দাবি করেন।
নোটিশে উল্লেখ করা হয়, তৈরি পোশাক কারখানা এলাকায় পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার অভিযোগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির কাছে উত্থাপিত হয়েছে। অভিযোগে বলা হয়, তার এমন কর্মকাণ্ড সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী।
এ অবস্থায়, কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না- সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির কাছে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।
What's Your Reaction?