গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার জয়দেবপুর সড়কে অবস্থিত রাজমনি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। শনিবার (২৫ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হোটেলটিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে। বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই এবং প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা ও মামলার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। পুলিশ জানায়, মহানগর এলাকায় অপরাধ ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযান, আটক ৭

গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার জয়দেবপুর সড়কে অবস্থিত রাজমনি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন।

শনিবার (২৫ জুলাই) দুপুরে পরিচালিত এ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ হোটেলটিতে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় যাচাই এবং প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

তিনি আরও জানান, আইনগত প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের নাম-ঠিকানা ও মামলার বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

পুলিশ জানায়, মহানগর এলাকায় অপরাধ ও অসামাজিক কার্যকলাপ প্রতিরোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow