গাজীপুরে কালবৈশাখী ঝড়ে ভেঙেছে ৪০০ বসতবাড়ি
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধানের ক্ষতি হয়েছে। প্রবল ঝড়ে প্রায় ৪০০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৪০টি পরিবারের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে এসব কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়। শুক্রবার সকাল থেকে কাওরাইদ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু। এ সময় ডা.এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, তিনটি গ্রামের প্রায় প্রতিটি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত বেশি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। সব ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা করা হবে। উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা জানান, ঝড়ের পর থেকেই কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। তিনটি গ্রামের ৩০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার উৎপাদন ছিল প্রায় ১ হাজার ৮০০ টন। এছাড়া প্রায় সাড়ে তিনশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪০টি বসতবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে প্রায় এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধানের ক্ষতি হয়েছে। প্রবল ঝড়ে প্রায় ৪০০টি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে ৪০টি পরিবারের ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে এসব কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হয়।
শুক্রবার সকাল থেকে কাওরাইদ ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু।
এ সময় ডা.এসএম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, তিনটি গ্রামের প্রায় প্রতিটি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ অত্যন্ত বেশি। ইতোমধ্যে সংশ্লিষ্ট সকল দপ্তরকে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতের নির্দেশনা দেওয়া হয়েছে। সব ক্ষতিগ্রস্ত কৃষককে সহায়তা করা হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা জানান, ঝড়ের পর থেকেই কৃষি বিভাগের কর্মকর্তারা মাঠপর্যায়ে কাজ শুরু করেছেন। তিনটি গ্রামের ৩০০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে, যার উৎপাদন ছিল প্রায় ১ হাজার ৮০০ টন। এছাড়া প্রায় সাড়ে তিনশত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৪০টি বসতবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করা হয়েছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী তাদের সহায়তা প্রদান করা হবে।
What's Your Reaction?