গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

গাজীপুরের শ্রীপুরে মিছিলের প্রস্তুতিকালে বিএনপির নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এসময় একটি মাইক্রোবাস ও ব্যানার জব্দ করা হয়। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়কে তাদের আটক করা হয়।  আটককৃতরা হলেন- ময়মনসিংহের পাগলা থানার দক্ষিণ হারিনা গ্রামের মো. সামসুলের ছেলে মো. রাজু (২৩), একই গ্রামের মো. রফিকের ছেলে মো. তানজিম (১৪), গাভী শিমুল গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মো. ওয়ালি ইসলাম (৩২) ও কিশোরগঞ্জের হোসেনপুর থানার মাদাখোলা গ্রামের মো. আলমগীরের ছেলে মো. রাববি (১৯), চর বিশ্বনাথপুর গ্রামের মো. ফরিদের ছেলে মো. ইমন (২০) একই গ্রামের মো. আ. মান্নানের ছেলে মো. মোবারিছ (২০)। বরমী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রনি আকন্দ জানান, শুক্রবার জুম্মার নামাজের পর পার্শ্ববর্তী ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মীরা একটি বাস ও দুইটি মাইক্রোবাস যোগে এসে শ্রীপুর-সাতখামাইর সড়কের দুর্লভপুর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলের চেষ্টা করে।  তিনি আরও জানান, এসময় মুসল্লিসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়ায়। পরে বিএনপির স্থানীয় ন

গাজীপুরে ছাত্রলীগের ৬ নেতাকর্মী আটক

গাজীপুরের শ্রীপুরে মিছিলের প্রস্তুতিকালে বিএনপির নেতাকর্মীরা নিষিদ্ধ ছাত্রলীগের ৬ কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এসময় একটি মাইক্রোবাস ও ব্যানার জব্দ করা হয়। শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার শ্রীপুর-সাতখামাইর আঞ্চলিক সড়কে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- ময়মনসিংহের পাগলা থানার দক্ষিণ হারিনা গ্রামের মো. সামসুলের ছেলে মো. রাজু (২৩), একই গ্রামের মো. রফিকের ছেলে মো. তানজিম (১৪), গাভী শিমুল গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মো. ওয়ালি ইসলাম (৩২) ও কিশোরগঞ্জের হোসেনপুর থানার মাদাখোলা গ্রামের মো. আলমগীরের ছেলে মো. রাববি (১৯), চর বিশ্বনাথপুর গ্রামের মো. ফরিদের ছেলে মো. ইমন (২০) একই গ্রামের মো. আ. মান্নানের ছেলে মো. মোবারিছ (২০)।

বরমী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক রনি আকন্দ জানান, শুক্রবার জুম্মার নামাজের পর পার্শ্ববর্তী ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মীরা একটি বাস ও দুইটি মাইক্রোবাস যোগে এসে শ্রীপুর-সাতখামাইর সড়কের দুর্লভপুর এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মিছিলের চেষ্টা করে। 

তিনি আরও জানান, এসময় মুসল্লিসহ স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়ায়। পরে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থলে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বাস ও একটি মাইক্রোবাস দ্রুত চলে যায়। পরে অন্য একটি মাইক্রোবাসসহ নিষিদ্ধ ছাত্রলীগের ৬ জন নেতাকর্মীকে আটক করে পুলিশে দেওয়া হয়।

শ্রীপুর মডেল থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, নিষিদ্ধ ছাত্রলীগের আটক ৬ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। ককটেল বিস্ফোরণ ঘটানোসহ তাদের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow