গাজীপুরে নির্বাচনী নিরাপত্তায় বিশেষ নিষেধাজ্ঞা জারি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর মহানগরে বিশেষ নিরাপত্তামূলক নিষেধাজ্ঞা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। শুক্রবার (৬ জানুয়ারি) গাজীপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গণবিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অধিক্ষেত্র এলাকায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে। এতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কেউ অবৈধ অস্ত্র কিংবা বিস্ফোরক দ্রব্য বহন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে গাজীপুর মহানগরে বিশেষ নিরাপত্তামূলক নিষেধাজ্ঞা জারি করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
শুক্রবার (৬ জানুয়ারি) গাজীপুর পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে সূত্রে জানা যায়, আগামী ৮ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২টা পর্যন্ত গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অধিক্ষেত্র এলাকায় অবৈধ অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এতে আরও উল্লেখ করা হয়, নির্বাচনকে ঘিরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে কেউ অবৈধ অস্ত্র কিংবা বিস্ফোরক দ্রব্য বহন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?