গাজীপুরে বস্তি থেকে ৩১ জন আটক
গাজীপুর মহানগরীর টঙ্গীর ভরান সাকিন হাজীর মাজার বস্তি এলাকায় মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযানে ৩১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (০৩ মে) রাত ১০টা থেকে সোমবার (০৪ মে) ভোর পর্যন্ত টানা ৬ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়। গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানা এবং মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মাদক নির্মূলের লক্ষ্যে পরিচালিত অভিযানে এলাকায় ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। পুলিশ জানায়, অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকা এবং মাদক সেবনের সন্দেহে ৩১ জনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিক তল্লাশিকালে আটককৃতদের কাছ থেকে সরাসরি কোনো মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের চলাফেরা ও মাদক সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। আটককৃতরা টঙ্গী পশ্চিম থানা হেফাজতে রয়েছেন। পুলিশ তাদের পূর্বের অপরাধমূলক রেকর্ড যাচাই করছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইজরায়েল হাওলাদার বলেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে
গাজীপুর মহানগরীর টঙ্গীর ভরান সাকিন হাজীর মাজার বস্তি এলাকায় মাদকবিরোধী বিশেষ যৌথ অভিযানে ৩১ জনকে আটক করেছে পুলিশ। রোববার (০৩ মে) রাত ১০টা থেকে সোমবার (০৪ মে) ভোর পর্যন্ত টানা ৬ ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।
গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানা এবং মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। মাদক নির্মূলের লক্ষ্যে পরিচালিত অভিযানে এলাকায় ব্যাপক তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকা এবং মাদক সেবনের সন্দেহে ৩১ জনকে আটক করা হয়েছে। তবে প্রাথমিক তল্লাশিকালে আটককৃতদের কাছ থেকে সরাসরি কোনো মাদকদ্রব্য উদ্ধার করা সম্ভব হয়নি। তাদের চলাফেরা ও মাদক সংশ্লিষ্টতার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।
আটককৃতরা টঙ্গী পশ্চিম থানা হেফাজতে রয়েছেন। পুলিশ তাদের পূর্বের অপরাধমূলক রেকর্ড যাচাই করছে। তদন্ত শেষে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইজরায়েল হাওলাদার বলেন, মাদক ও অপরাধের বিরুদ্ধে কোনো ছাড় দেওয়া হবে না। এদের সঙ্গে কোনো ধরনের আপোষ নেই।
তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
What's Your Reaction?