গাজীপুরে ব্যালট পেপার বিতরণ কার্যক্রম স্থগিত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনে নির্ধারিত ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী মালামাল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে অনিবার্য কারণ দেখিয়ে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে। জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন বিজ্ঞপ্তিতে জানায়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ব্যালট পেপার বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে বিতরণ কার্যক্রম বাতিল নয়, পরবর্তী তারিখ ও সময় খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে উল্লেখ না থাকায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। হঠাৎ এ সিদ্ধান্তে অনেকেই বিস্ময় প্রকাশ করলেও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে রুটিন ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা হয়েছে। গাজীপুর জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং অফিসার শাহরিয়ার নজির বলেন, ব্যালট পেপার বিতরণের জন্য যে দিন নির্ধারণ করা হয়েছিল, তা একদিন পিছিয়ে দেওয়া হ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে গাজীপুর জেলার ৫টি সংসদীয় আসনে নির্ধারিত ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনী মালামাল বিতরণ কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে অনিবার্য কারণ দেখিয়ে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত গ্রহণ করে।
জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আলম হোসেন বিজ্ঞপ্তিতে জানায়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য ব্যালট পেপার বিতরণ শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে বিতরণ কার্যক্রম বাতিল নয়, পরবর্তী তারিখ ও সময় খুব দ্রুত জানিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে স্থগিতাদেশের নির্দিষ্ট কারণ বিস্তারিতভাবে উল্লেখ না থাকায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, প্রার্থী ও রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। হঠাৎ এ সিদ্ধান্তে অনেকেই বিস্ময় প্রকাশ করলেও প্রশাসনের পক্ষ থেকে বিষয়টিকে রুটিন ব্যবস্থাপনাগত সিদ্ধান্ত হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসক ও সহকারী রিটার্নিং অফিসার শাহরিয়ার নজির বলেন, ব্যালট পেপার বিতরণের জন্য যে দিন নির্ধারণ করা হয়েছিল, তা একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। যারা ব্যালট পেপার বিতরণের দায়িত্বে থাকবেন, তাদের প্রক্রিয়া সম্পন্ন করতে দুই দিনের বেশি সময় লাগবে না। সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে বিতরণ কার্যক্রম শেষ করতেই একদিন পেছানো হয়েছে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব প্রস্তুতি এগিয়ে চলছে এবং এতে নির্বাচনের সার্বিক কার্যক্রমে কোনো ধরনের ব্যাঘাত ঘটবে না।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করে বলেন, খুব দ্রুত নতুন সময়সূচি ঘোষণা করা হবে এবং নির্বাচন কার্যক্রম স্বাভাবিক ধারায় অগ্রসর হবে। প্রশাসনের পক্ষ থেকেও ভোট গ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার অঙ্গীকার করা হয়েছে।
What's Your Reaction?