গাজীপুরে মাদরাসাছাত্রী অপহরণ, জামায়াত সেক্রেটারির নিন্দা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রী অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, গত বুধবার (১৫ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলায় মসজিদের ইমাম বাবার গলায় পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসীরা ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে অপহরণ করেছে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও পুলিশ প্রশাসন অপহৃত মেয়েটিকে উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে না পারার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। অপহরণের এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ।  মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে দিনে দুপুরে সন্ত্রাসীরা বাবার কাছ থেকে মেয়েকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে।  তিনি বলেন, আমি দ্রুততম সময়ের মধ্যে অপহৃত মেয়েটিকে উদ্ধার করে বাবা-মায়ের কাছে ফেরত দেওয়া এবং অপরা

গাজীপুরে মাদরাসাছাত্রী অপহরণ, জামায়াত সেক্রেটারির নিন্দা

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রী অপহরণের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, গত বুধবার (১৫ এপ্রিল) বিকেলে গাজীপুরের শ্রীপুর উপজেলায় মসজিদের ইমাম বাবার গলায় পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসীরা ১৫ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে অপহরণ করেছে। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও পুলিশ প্রশাসন অপহৃত মেয়েটিকে উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনতে না পারার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং গভীর উদ্বেগ প্রকাশ করছি। অপহরণের এই ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির বহিঃপ্রকাশ। 

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, বর্তমান সরকার দেশের মা-বোনদের ইজ্জতের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে দিনে দুপুরে সন্ত্রাসীরা বাবার কাছ থেকে মেয়েকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যাওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটাচ্ছে। 

তিনি বলেন, আমি দ্রুততম সময়ের মধ্যে অপহৃত মেয়েটিকে উদ্ধার করে বাবা-মায়ের কাছে ফেরত দেওয়া এবং অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow