গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শুক্রবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান বলেন, গাজীপুর বাংলাদেশের শিল্প অর্থনীতির প্রাণকেন্দ্র। লাখো শ্রমিকের রুটি-রুজির ব্যবস্থা হয় এখান থেকে। সেই গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ হওয়ার বহুমাত্রিক নেতিবাচক প্রভাব রয়েছে। তিনি দাবি করেন, এটা উৎপাদনখাতে ঘাটতি তৈরি, বহু শ্রমিকের বেকারত্ব, বেকারত্বজনিত সামাজিক অস্থিরতা এবং অর্থনীতি সম্পর্কে শঙ্কা তৈরি করে। ফলে এই বিষয়ে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে, তদন্ত করে কারখানা বন্ধের প্রকৃত কারণ বের করতে হবে। কোনো দুরভিসন্ধিমূলক কারণ আছে কি না তা খতিয়ে দেখতে হবে। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত এক সপ্তাহে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা বন্ধ হওয়ার ঘটনা উদ্বেগজনক। তার ভাষ্য অনুযায়ী, কাঁচামালের মূল্য বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুতের সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়াকে এসব কারখানা বন্ধ হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের প্রভা

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি ইসলামী আন্দোলনের

গাজীপুরে শিল্পপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তদন্তের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব গাজী মাওলানা আতাউর রহমান বলেন, গাজীপুর বাংলাদেশের শিল্প অর্থনীতির প্রাণকেন্দ্র। লাখো শ্রমিকের রুটি-রুজির ব্যবস্থা হয় এখান থেকে। সেই গাজীপুরে একের পর এক কারখানা বন্ধ হওয়ার বহুমাত্রিক নেতিবাচক প্রভাব রয়েছে।

তিনি দাবি করেন, এটা উৎপাদনখাতে ঘাটতি তৈরি, বহু শ্রমিকের বেকারত্ব, বেকারত্বজনিত সামাজিক অস্থিরতা এবং অর্থনীতি সম্পর্কে শঙ্কা তৈরি করে। ফলে এই বিষয়ে সরকারকে জরুরি পদক্ষেপ নিতে হবে, তদন্ত করে কারখানা বন্ধের প্রকৃত কারণ বের করতে হবে। কোনো দুরভিসন্ধিমূলক কারণ আছে কি না তা খতিয়ে দেখতে হবে।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, গত এক সপ্তাহে গাজীপুরে ১৩টি পোশাক কারখানা বন্ধ হওয়ার ঘটনা উদ্বেগজনক। তার ভাষ্য অনুযায়ী, কাঁচামালের মূল্য বৃদ্ধি, গ্যাস ও বিদ্যুতের সংকট, ব্যাংকঋণের উচ্চ সুদ, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ কমে যাওয়াকে এসব কারখানা বন্ধ হওয়ার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন দাবিতে শ্রমিক আন্দোলনের প্রভাবও কিছু প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে তিনি মন্তব্য করেন।

ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, এসব কারণের পাশাপাশি অন্য কোনো উদ্দেশ্য বা ষড়যন্ত্রমূলক কারণ রয়েছে কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন। এজন্য সরকারের সতর্ক ভূমিকা কামনা করেন তিনি।

একই সঙ্গে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করা এবং তাদের পুনঃকর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান গাজী আতাউর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow