গাজীপুরের আইশ্বিন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

খাদ্যপণ্যের মোড়কজাতকরণ ঠিক না থাকা, কারখানার অস্বাস্থ্যকর পরিবেশসহ বেশ কিছু অনিয়মে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আইশ্বিন ফুডস লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২২ জুলাই) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে ওই প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালানো হয়েছিল সোমবার (২০ জুলাই)। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা। বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন কালীগঞ্জ উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আইশ্বিন ফুডস লিমিটেডের কারখানায় একটি সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির খাদ্যপণ্যের লেবেলিংয়ে সঠিক তথ্য নেই, খাদ্য সংযোজন দ্রব্যগুলোর সংরক্ষণ পদ্ধতিও ভূল। উৎপাদিত ব্রেডের মেয়াদ ৩০ দিন প্রদান করা হলেও তাদের সেলফ লাইফ স্টাডিসহ খাদ্যপণ্যের কোনো ল্যাব পরীক্ষার প্রমাণক দিতে পারেনি প্রতিষ্ঠানটি। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্য সংযোজন দ্রব্যের যথাযথ ম্যাটেরিয়াল ডাটা সেফটি শিট এবং সার্টিফিকেট অব অ্যানালাইসিস কারখানায় সংরক্ষণ না করা, সংযোজন দ্রব্যের সঠিক পরিমাণ

গাজীপুরের আইশ্বিন ফুডসকে ৩ লাখ টাকা জরিমানা

খাদ্যপণ্যের মোড়কজাতকরণ ঠিক না থাকা, কারখানার অস্বাস্থ্যকর পরিবেশসহ বেশ কিছু অনিয়মে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার আইশ্বিন ফুডস লিমিটেডকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে ওই প্রতিষ্ঠানে যৌথ অভিযান চালানো হয়েছিল সোমবার (২০ জুলাই)। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওইদিন কালীগঞ্জ উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে আইশ্বিন ফুডস লিমিটেডের কারখানায় একটি সমন্বিত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

jagonews24

অভিযানে দেখা যায়, প্রতিষ্ঠানটির খাদ্যপণ্যের লেবেলিংয়ে সঠিক তথ্য নেই, খাদ্য সংযোজন দ্রব্যগুলোর সংরক্ষণ পদ্ধতিও ভূল। উৎপাদিত ব্রেডের মেয়াদ ৩০ দিন প্রদান করা হলেও তাদের সেলফ লাইফ স্টাডিসহ খাদ্যপণ্যের কোনো ল্যাব পরীক্ষার প্রমাণক দিতে পারেনি প্রতিষ্ঠানটি।

এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ, খাদ্য সংযোজন দ্রব্যের যথাযথ ম্যাটেরিয়াল ডাটা সেফটি শিট এবং সার্টিফিকেট অব অ্যানালাইসিস কারখানায় সংরক্ষণ না করা, সংযোজন দ্রব্যের সঠিক পরিমাণে ব্যবহারের প্রমাণক না থাকাসহ সকল খাদ্যপণ্যের চালান ও ক্রয় রসিদ যথাযথভাবে সংরক্ষণ করা হয়নি।

এসব অনিয়মের কারণে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ধারা ৩২ (ক) এবং ৩৮ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে অধিকতর পরীক্ষা-নিরীক্ষার নিমিত্ত খাদ্য নমুনাও সংগ্রহ করা হয়।

এনএইচ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow