গাজীপুরের সাবেক মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব ফ্রিজ
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান (কিরণ), তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। দুদকের পক্ষে উপপরিচালক আলমগীর হোসেন অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, আসাদুজ্জামান কিরণ, তার পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে— অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হিসাবসমূহে টাকা জমা রেখেছেন। যে কোনো সময় অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মাণ হয়। সেজন্য তাদের ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান (কিরণ), তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ (ফ্রিজ) করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৩৭ লাখ ২৫ হাজার ৯৩৪ টাকা রয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
দুদকের পক্ষে উপপরিচালক আলমগীর হোসেন অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।
অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, আসাদুজ্জামান কিরণ, তার পরিবার ও তাদের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানে বিপুল সংখ্যক অর্থ থাকার বিষয়টি অস্বাভাবিক ও সন্দেহজনক। প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে— অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হিসাবসমূহে টাকা জমা রেখেছেন। যে কোনো সময় অর্থ উত্তোলন করে বিদেশে পাচার বা গোপন করার সম্ভাবনা রয়েছে মর্মে অনুসন্ধানকালে প্রতীয়মাণ হয়। সেজন্য তাদের ব্যাংক হিসাবসমূহ অবরুদ্ধ করা প্রয়োজন।
শুনানি শেষে আদালত এ আবেদন মঞ্জুর করেন।
What's Your Reaction?