‘গাভির সঙ্গে সম্পর্কে জড়ালেন স্পেনের রাজকুমারী’- দাবির সত্যতা কতটা?
স্পেনের টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মাঝেই আবারও আলোচনায় উঠে এসেছে রাজপরিবারের একটি পুরোনো গুঞ্জন। স্পেনের রাজকুমারী প্রিন্সেস লিওনর ও জাতীয় দলের তরুণ মিডফিল্ডার পাবলো গাভিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। তবে এই আলোচনার পেছনে কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রমাণ নেই। বরং ২০২২ বিশ্বকাপের সময় ছড়িয়ে পড়া পুরোনো গুজবই স্পেনের নতুন বিশ্বকাপ জয়ের পর আবারও ভাইরাল হয়েছে। ২০২২ বিশ্বকাপ থেকেই শুরু গুঞ্জন প্রথমবার এই গুঞ্জনের সূত্রপাত হয় ২০২২ কাতার বিশ্বকাপ চলাকালে। সে সময় স্প্যানিশ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছিল, স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনর তার স্কুলের একটি খাতার কভারে গাভির ছবি রেখেছিলেন। আরও পড়ুন ইয়ামালের সঙ্গে সাক্ষাতের পর ভাইরাল স্পেনের রাজকুমারী সোফিয়া এর কিছুদিন পর আরেকটি ঘটনা নিয়ে শুরু হয় নতুন জল্পনা। স্পেন দলের ড্রেসিংরুমে রাজা ষষ্ঠ ফেলিপের হাতে একটি স্বাক্ষর করা জার্সি তুলে দেন গাভি। জার্সিটির মাপ ছিল রাজা ফেলিপের জন্য তুলনামূলক ছোট। The look Princess Leonor gave to her sister when Gavi entered the room pic.twitter
স্পেনের টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাসের মাঝেই আবারও আলোচনায় উঠে এসেছে রাজপরিবারের একটি পুরোনো গুঞ্জন। স্পেনের রাজকুমারী প্রিন্সেস লিওনর ও জাতীয় দলের তরুণ মিডফিল্ডার পাবলো গাভিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
তবে এই আলোচনার পেছনে কোনো আনুষ্ঠানিক তথ্য বা প্রমাণ নেই। বরং ২০২২ বিশ্বকাপের সময় ছড়িয়ে পড়া পুরোনো গুজবই স্পেনের নতুন বিশ্বকাপ জয়ের পর আবারও ভাইরাল হয়েছে।
২০২২ বিশ্বকাপ থেকেই শুরু গুঞ্জন
প্রথমবার এই গুঞ্জনের সূত্রপাত হয় ২০২২ কাতার বিশ্বকাপ চলাকালে। সে সময় স্প্যানিশ কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছিল, স্পেনের সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্সেস লিওনর তার স্কুলের একটি খাতার কভারে গাভির ছবি রেখেছিলেন।
এর কিছুদিন পর আরেকটি ঘটনা নিয়ে শুরু হয় নতুন জল্পনা। স্পেন দলের ড্রেসিংরুমে রাজা ষষ্ঠ ফেলিপের হাতে একটি স্বাক্ষর করা জার্সি তুলে দেন গাভি। জার্সিটির মাপ ছিল রাজা ফেলিপের জন্য তুলনামূলক ছোট।
The look Princess Leonor gave to her sister when Gavi entered the room pic.twitter.com/valLw8G3u5 — Barça Worldwide (@BarcaWorldwide) July 16, 2024
এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ধারণা করতে শুরু করেন, সেটি আসলে রাজকুমারী লিওনরের জন্যই উপহার দেওয়া হয়েছিল। যদিও এ দাবির পক্ষে কখনোই কোনো প্রমাণ পাওয়া যায়নি।
কে এই প্রিন্সেস লিওনর?
২০০৫ সালের ৩১ অক্টোবর মাদ্রিদে জন্মগ্রহণ করেন লিওনর দে বোরবোন ই অর্তিজ। তিনি স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানি লেতিসিয়ার জ্যেষ্ঠ কন্যা। ২০১৪ সালে তার বাবা সিংহাসনে বসার পর থেকেই লিওনর স্পেনের ভবিষ্যৎ রানি হিসেবে প্রথম উত্তরাধিকারীর মর্যাদা পান।
২০২৩ সালে ১৮ বছর পূর্ণ হওয়ার পর স্পেনের পার্লামেন্টে সংবিধানের প্রতি আনুগত্যের শপথ নেন তিনি, যা ভবিষ্যৎ রাজত্বের প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হয়।
বিশ্বকাপ জয়ের পর ফের ভাইরাল
২০২৬ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো টানা বিশ্বচ্যাম্পিয়ন হয় স্পেন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলেই শিরোপা নিশ্চিত করে লা রোহা।
শিরোপা জয়ের পরই এক্স (সাবেক টুইটার)সহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ছড়িয়ে পড়ে গাভি-লিওনরকে নিয়ে নানা পোস্ট, মিম ও ভক্তদের কল্পনাপ্রসূত গল্প (ফ্যান ফিকশন)।
একজন ব্যবহারকারী লিখেছেন, ‘এখন গাভির সামনে সবচেয়ে বড় সমস্যা- সে কি ফুটবলার থাকবে, নাকি স্পেনের ভবিষ্যৎ রাজা হবে?’
O flerte entre o jogador da Espanha, Gavi, e a princesa das Astúrias, Infanta Leonor. #ESPXARG pic.twitter.com/yE5gHutqe5 — Sérgio Santos (@ZAMENZA) July 19, 2026
আরেকজন মন্তব্য করেন, ‘মজার ব্যাপার হলো, সবাই বলছে স্পেনের রাজকুমারী গাভিকে পছন্দ করেন, অথচ গাভির যেন তাতে কোনো আগ্রহই নেই।’ আরেকটি ভাইরাল পোস্টে লেখা হয়, ‘গাভি তো বিশ্বকাপ জিতে ফেলেছে, এবার রাজকুমারীকে বিয়ে করলেই হয়!’
কোনো সম্পর্কের প্রমাণ নেই
এত আলোচনা হলেও বাস্তবে গাভি কিংবা প্রিন্সেস লিওনর- কেউই কখনো তাদের মধ্যে কোনো সম্পর্ক থাকার ইঙ্গিত দেননি। তাদের ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সব আলোচনা মূলত গুঞ্জন, মিম এবং ভক্তদের কল্পনানির্ভর পোস্টের ওপর ভিত্তি করে। এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক তথ্য প্রকাশিত হয়নি, যা তাদের ব্যক্তিগত সম্পর্কের দাবি সমর্থন করে।
ফলে স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দের পাশাপাশি পুরোনো এই গুঞ্জন আবারও আলোচনায় এলেও, সেটি আপাতত সামাজিক যোগাযোগমাধ্যমের জল্পনা-কল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
আইএইচএস/
What's Your Reaction?

