গারো পরিবারের ঘর ভাঙা নিয়ে তোলপাড়, ভিডিও ভাইরাল

টাঙ্গাইলের মধুপুরে রাবার বাগানের দখল হওয়া জমি উদ্ধারের অভিযানে একটি গারো পরিবারের নতুন নির্মাণাধীন ঘরের কাজ বন্ধ ও খুঁটি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরের পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়। এর আগে সোমবার উপজেলার ধরাটি গ্রামের কালাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। বনশিল্প উন্নয়ন কর্তৃপক্ষের (বশিউক) স্থানীয় বাগান ব্যবস্থাপকের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই পরিবারের বসতঘর উচ্ছেদ করা হয়। এসময় বাড়ির চারপাশে লাগানো গাছপালা কেটে ফেলা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী রমেন কুবি ও তার স্ত্রী শিবলি মাংসাং দাবি করেন, তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি। প্রায় ৬০ হাজার টাকার বিনিময়ে জমির দখল কিনে তারা সাত বছর ধরে সেখানে বসবাস করছিলেন। চাঁদপুর রাবার বাগানের ব্যবস্থাপক আমানুল্লাহ বলেন, রাবার শিল্পের দখল হওয়া জমি উদ্ধারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ঘটনার খব

গারো পরিবারের ঘর ভাঙা নিয়ে তোলপাড়, ভিডিও ভাইরাল

টাঙ্গাইলের মধুপুরে রাবার বাগানের দখল হওয়া জমি উদ্ধারের অভিযানে একটি গারো পরিবারের নতুন নির্মাণাধীন ঘরের কাজ বন্ধ ও খুঁটি ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরের পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়।

এর আগে সোমবার উপজেলার ধরাটি গ্রামের কালাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। বনশিল্প উন্নয়ন কর্তৃপক্ষের (বশিউক) স্থানীয় বাগান ব্যবস্থাপকের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই পরিবারের বসতঘর উচ্ছেদ করা হয়। এসময় বাড়ির চারপাশে লাগানো গাছপালা কেটে ফেলা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী রমেন কুবি ও তার স্ত্রী শিবলি মাংসাং দাবি করেন, তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি। প্রায় ৬০ হাজার টাকার বিনিময়ে জমির দখল কিনে তারা সাত বছর ধরে সেখানে বসবাস করছিলেন।

চাঁদপুর রাবার বাগানের ব্যবস্থাপক আমানুল্লাহ বলেন, রাবার শিল্পের দখল হওয়া জমি উদ্ধারের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে রাবার বাগান কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। পরে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা জুবায়ের হোসেন জানান, বৈঠক শেষে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে পুনর্বাসনের জন্য তাদের ঘর পুনর্নিমাণে দুই বান্ডিল টিন, ৬ হাজার টাকা এবং খুঁটি বাবদ প্রয়োজনীয় সব ব্যয় বহনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল নোমান/এফএ/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow