গার্দিওলাকে ছাড়াও সবকিছু জিততে চান হালান্ড
ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ এক দশকের এক গৌরবময় অধ্যায় শেষ হয়েছে পেপ গার্দিওলার। সেই অধ্যায়কে উদযাপন করতে ম্যানচেস্টার শহরজুড়ে ওপেন-টপ বাস প্যারেড এবং পরে কো-অপ লাইভ অ্যারেনায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সে আয়োজনে আর্লিং হালান্ড বলেছেন, ম্যানচেস্টার সিটি ‘সবকিছু জেতার’ জন্য লড়াই চালিয়ে যাবে। এমনকি পেপ গার্দিওলার ‘অসাধারণ যাত্রা’ শেষ হওয়ার পরও। এই আয়োজনটি মূলত দলের ঘরোয়া কাপ ডাবল জয়, নারী দলের উইমেন সুপার লিগ শিরোপা এবং যুব দলের এফএ ইয়ুথ কাপ জয়ের উদ্যাপনের জন্য করা হয়েছিল। তবে ১৯ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পূর্ণ ভরা এই অ্যারেনার ভেতরে এবং বাইরে জড়ো হওয়া হাজারো সমর্থকের বড় অংশই এসেছিল গার্দিওলা, পাশাপাশি দীর্ঘদিনের খেলোয়াড় বের্নার্দো সিলভা এবং জন স্টোন্সকে বিদায় জানাতে। অনুষ্ঠানে আবার ম্যানচেস্টারে ফিরে আসেন সাবেক সিটি অধিনায়ক ও বর্তমান বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কম্পানি। এছাড়া উপস্থিত ছিলেন এডেরসন , ফের্নান্দিনহো এবং জ্যাক গ্রিলিশ। গার্দিওলা তার ১০ বছরে ম্যানচেস্টার সিটিকে মোট ২০টি ট্রফি জিতিয়েছেন। তবে হালান্ড জানান, গার্দিওলার বিদায়ের পরও সাফল্যের ধারা থেমে যাবে না। তিনি বলে
ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ এক দশকের এক গৌরবময় অধ্যায় শেষ হয়েছে পেপ গার্দিওলার। সেই অধ্যায়কে উদযাপন করতে ম্যানচেস্টার শহরজুড়ে ওপেন-টপ বাস প্যারেড এবং পরে কো-অপ লাইভ অ্যারেনায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সে আয়োজনে আর্লিং হালান্ড বলেছেন, ম্যানচেস্টার সিটি ‘সবকিছু জেতার’ জন্য লড়াই চালিয়ে যাবে। এমনকি পেপ গার্দিওলার ‘অসাধারণ যাত্রা’ শেষ হওয়ার পরও।
এই আয়োজনটি মূলত দলের ঘরোয়া কাপ ডাবল জয়, নারী দলের উইমেন সুপার লিগ শিরোপা এবং যুব দলের এফএ ইয়ুথ কাপ জয়ের উদ্যাপনের জন্য করা হয়েছিল।
তবে ১৯ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পূর্ণ ভরা এই অ্যারেনার ভেতরে এবং বাইরে জড়ো হওয়া হাজারো সমর্থকের বড় অংশই এসেছিল গার্দিওলা, পাশাপাশি দীর্ঘদিনের খেলোয়াড় বের্নার্দো সিলভা এবং জন স্টোন্সকে বিদায় জানাতে।
অনুষ্ঠানে আবার ম্যানচেস্টারে ফিরে আসেন সাবেক সিটি অধিনায়ক ও বর্তমান বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কম্পানি। এছাড়া উপস্থিত ছিলেন এডেরসন , ফের্নান্দিনহো এবং জ্যাক গ্রিলিশ।
গার্দিওলা তার ১০ বছরে ম্যানচেস্টার সিটিকে মোট ২০টি ট্রফি জিতিয়েছেন। তবে হালান্ড জানান, গার্দিওলার বিদায়ের পরও সাফল্যের ধারা থেমে যাবে না। তিনি বলেন, ‘এই মৌসুমটা ওঠানামার ছিল, কিন্তু আমরা আবারও লড়াই চালিয়ে যাব এবং বড় বড় ট্রফি জেতার চেষ্টা করব।’
তিনি আরও বলেন, ‘আমরা সবকিছু জেতার জন্যই খেলি এবং আবারও সবকিছু জেতার জন্যই লড়াই করব। বার্নার্ডো ও জনের সঙ্গে এবং অবশ্যই পেপের সঙ্গে খেলা দারুণ অভিজ্ঞতা ছিল।’
অনুষ্ঠানে গার্দিওলা বলেন, ‘আজ রাতে এখানে এসে বিদায় জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। প্রথম দিন থেকেই এই ক্লাবের সঙ্গে আমার গভীর সম্পর্ক অনুভব করেছি।’
তিনি আরও বলেন, ‘আমি জীবনে এত কৃতজ্ঞতা আগে কখনো অনুভব করিনি। এটা আমি সারাজীবন মনে রাখব।’
আইএন
What's Your Reaction?