আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রকে আর কেউ বিশ্বাস করে না: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রকে আর কেউ বিশ্বাস করে না। পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাতসহ এই অঞ্চলের দেশগুলোর উচিত সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শান্তি আনার বদলে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আলোচনা বা আপস করবে না ইরান। আলোচনা বা আপস করার মতো বিষয় এটি নয়। নন-প্রোলিফারেশন ট্রিটির (এনপিটি) আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত। এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার লক্ষ্য পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। এই চুক্তি অনুযায়ী বিশ্বের দেশগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে, তবে অস্ত্র তৈরি নয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত আদান-প্রদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসমাইল বাঘাই বলেন, ইরানের দাবিগুলো পরিষ্কার। তার ভাষায়, উদাহরণ হিসেবে, তারা ইরানের জব্দ করা সম্পদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে নিজেদের শর্ত বলছে। কিন্তু আমরা এটিকে আমাদের ন্যা

আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রকে আর কেউ বিশ্বাস করে না: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রকে আর কেউ বিশ্বাস করে না। পাশাপাশি, সংযুক্ত আরব আমিরাতসহ এই অঞ্চলের দেশগুলোর উচিত সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের উপস্থিতি শান্তি আনার বদলে পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে।

তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে কোনো আলোচনা বা আপস করবে না ইরান। আলোচনা বা আপস করার মতো বিষয় এটি নয়। নন-প্রোলিফারেশন ট্রিটির (এনপিটি) আওতায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার স্বীকৃত।

এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার লক্ষ্য পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিশ্চিত করা। এই চুক্তি অনুযায়ী বিশ্বের দেশগুলো শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক শক্তি ব্যবহার করতে পারে, তবে অস্ত্র তৈরি নয়।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শর্ত আদান-প্রদানের বিষয়ে এক প্রশ্নের জবাবে ইসমাইল বাঘাই বলেন, ইরানের দাবিগুলো পরিষ্কার। তার ভাষায়, উদাহরণ হিসেবে, তারা ইরানের জব্দ করা সম্পদের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে নিজেদের শর্ত বলছে। কিন্তু আমরা এটিকে আমাদের ন্যায্য দাবি হিসেবে দেখি।

সূত্র: বিবিসি

এসএএইচ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow