যুবককে গুলি করে হত্যা, বিদেশি পিস্তলসহ ৬ আসামি গ্রেপ্তার
চট্টগ্রাম নগরের বায়েজিদে গুলি করে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামি সৈয়দুল করিমসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনার মো. আমিরুল ইসলাম। গ্রেপ্তার অন্যরা হলেন- মো. আব্দুল মান্নান (৩৭), মো. ইউনুচ মিয়া (২৪) ও মো. আয়াতুল্লাহ আলী আদনান (২১), মো. আবু বক্কর ছিদ্দিক প্রকাশ খোকন (৪৮) ও আজগর আলী (৩৯)। পুলিশ জানায়, গত ৭ মে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে রৌফাবাদ শহীদ মিনারের পাশে বাঁশবাড়িয়া গলির আব্দুল হাইয়ের বাড়ির দেলোয়ারের ভাড়াঘরের সামনে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী গুলি চালায়। এতে মো. হাসান প্রকাশ রাজু (২৪) নিহত হন এবং রেশমি আক্তার (১১) গুরুতর আহত হয়। এ ঘটনায় নিহত হাসানের মা সকিনা বেগম (৬৩) বায়েজিদ থানায় মামলা করেন। পরে সিসি টিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত সন্দেহে করিমকে কক্সবাজারের সুগন্ধা সি-বিচ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার
চট্টগ্রাম নগরের বায়েজিদে গুলি করে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামি সৈয়দুল করিমসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) দুপুরে তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপকমিশনার মো. আমিরুল ইসলাম।
গ্রেপ্তার অন্যরা হলেন- মো. আব্দুল মান্নান (৩৭), মো. ইউনুচ মিয়া (২৪) ও মো. আয়াতুল্লাহ আলী আদনান (২১), মো. আবু বক্কর ছিদ্দিক প্রকাশ খোকন (৪৮) ও আজগর আলী (৩৯)।
পুলিশ জানায়, গত ৭ মে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে রৌফাবাদ শহীদ মিনারের পাশে বাঁশবাড়িয়া গলির আব্দুল হাইয়ের বাড়ির দেলোয়ারের ভাড়াঘরের সামনে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী গুলি চালায়। এতে মো. হাসান প্রকাশ রাজু (২৪) নিহত হন এবং রেশমি আক্তার (১১) গুরুতর আহত হয়। এ ঘটনায় নিহত হাসানের মা সকিনা বেগম (৬৩) বায়েজিদ থানায় মামলা করেন।
পরে সিসি টিভি ফুটেজ ও গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (১১ মে) দুপুর আড়াইটার দিকে হত্যাকাণ্ডে প্রত্যক্ষভাবে জড়িত সন্দেহে করিমকে কক্সবাজারের সুগন্ধা সি-বিচ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার স্বীকারোক্তির ভিত্তিতে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড তাজা গুলি এবং ঘটনাস্থলে পরিহিত পোশাক উদ্ধার করে পুলিশ।
এছাড়া আসামিদের বহনকারী একটি সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। পরে ওই সিএনজিচালক আব্দুল মান্নানকে একইদিন সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এরপর করিমকে সহায়তাকারী হিসেবে ইউনুচ মিয়া ও আলী আদনানকে রাত ১০টা ১৫ মিনিটে রৌফাবাদ ব্রিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, গ্রেপ্তার সিএনজি চালকের তথ্যের ভিত্তিতে আসামি আবু বক্কর ছিদ্দিক ও আজগর আলীকে সোমবার (১১ মে) দিবাগত রাত ১টার দিকে চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপি উত্তর জোনের উপকমিশনার মো. আমিরুল ইসলাম বলেন, বায়েজিদে হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তার এবং অবশিষ্ট আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
What's Your Reaction?