গার্দিওলার আগে আনচেলত্তিকে প্রস্তাব দিয়েছিল ইতালি!
ইতালির নতুন কোচ নিয়ে এখন আলোচনা তুঙ্গে। বিশেষ করে পেপ গার্দিওলাকে কোচ করার প্রস্তাব দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এরই মধ্যে জানা গেছে, গার্দিওলার সঙ্গে বৈঠকও করেছেন ইতালি ফুটবল কর্মকর্তারা। তবে, গার্দিওলার আগে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে কাজ করা, নিজ দেশের কোচ কার্লো আনচেলত্তিকে প্রস্তাব দিয়েছিল তারা। ইতালির জাতীয় ফুটবল দলের নতুন কোচ খোঁজার প্রক্রিয়ায়, ইতালির সাবেক ডিফেন্ডার এবং ইতালিয়ান ফুটবল ফেডারেশনের জাতীয় দলবিষয়ক নতুন পরিচালক পাওলো মালদিনি জানিয়েছেন এ তথ্য। তিনি জানান, তিনি এই পদের জন্য ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন। জাতীয় দলের পরামর্শক লিওনার্দোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে মালদিনি জানান, পেপ গার্দিওলার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগেই আনচেলত্তির সঙ্গে এই কথা হয়েছিল। গার্দিওলা ম্যানচেস্টার সিটি ছাড়ার পর বর্তমানে কোনো ক্লাবের দায়িত্বে নেই। মালদিনি বলেন, ‘গার্দিওলা? এ বিষয়ে আমরা এখন কিছু বলতে পারি না। আপনারা আমাদের একটি লক্ষ্য ঠিকই শনাক্ত করেছেন, তবে আমরা কার্লো আনচেলত্তির সঙ্গেও কথা বলেছি। আমরা মনে করি, বিশ্বের সের
ইতালির নতুন কোচ নিয়ে এখন আলোচনা তুঙ্গে। বিশেষ করে পেপ গার্দিওলাকে কোচ করার প্রস্তাব দেওয়ার পর থেকে বিষয়টি নিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছে। এরই মধ্যে জানা গেছে, গার্দিওলার সঙ্গে বৈঠকও করেছেন ইতালি ফুটবল কর্মকর্তারা। তবে, গার্দিওলার আগে ব্রাজিল জাতীয় ফুটবল দলের হয়ে কাজ করা, নিজ দেশের কোচ কার্লো আনচেলত্তিকে প্রস্তাব দিয়েছিল তারা।
ইতালির জাতীয় ফুটবল দলের নতুন কোচ খোঁজার প্রক্রিয়ায়, ইতালির সাবেক ডিফেন্ডার এবং ইতালিয়ান ফুটবল ফেডারেশনের জাতীয় দলবিষয়ক নতুন পরিচালক পাওলো মালদিনি জানিয়েছেন এ তথ্য। তিনি জানান, তিনি এই পদের জন্য ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন।
জাতীয় দলের পরামর্শক লিওনার্দোর সঙ্গে এক সংবাদ সম্মেলনে মালদিনি জানান, পেপ গার্দিওলার সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরুর আগেই আনচেলত্তির সঙ্গে এই কথা হয়েছিল। গার্দিওলা ম্যানচেস্টার সিটি ছাড়ার পর বর্তমানে কোনো ক্লাবের দায়িত্বে নেই।
মালদিনি বলেন, ‘গার্দিওলা? এ বিষয়ে আমরা এখন কিছু বলতে পারি না। আপনারা আমাদের একটি লক্ষ্য ঠিকই শনাক্ত করেছেন, তবে আমরা কার্লো আনচেলত্তির সঙ্গেও কথা বলেছি। আমরা মনে করি, বিশ্বের সেরা কোচদের দিয়েই শুরু করা উচিত, তবে আগে সবার প্রাপ্যতা যাচাই করতে হবে।’
ইতালিয়ান ফুটবল ফেডারেশনের লক্ষ্য হলো যত দ্রুত সম্ভব জেন্নারো গাত্তুসোর উত্তরসূরির নাম ঘোষণা করা। ইতালিকে ২০২৬ বিশ্বকাপে তুলতে ব্যর্থ হওয়ায় গাত্তুসোকে বরখাস্ত করা হয়। প্লে-অফে বসনিয়ার কাছে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে আজ্জুরিরা।
মালদিনি আরও বলেন, ‘আমরা এ সপ্তাহেই জাতীয় দলের নতুন কোচের নাম ঘোষণা করতে চাই। তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আমরা যাকে সত্যিই চাই, তার জন্য অপেক্ষা করা। কিছুটা তাড়াহুড়ো অবশ্যই আছে, কিন্তু বাস্তবে ততটা নয়।’
কার্লো আনচেলত্তির সঙ্গে ব্রাজিল জাতীয় দলের চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। ২০২৬ বিশ্বকাপের আগেই ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) তার সঙ্গে এই চুক্তি সম্পন্ন করেছিল। তবে বিশ্বকাপে ব্রাজিল শেষ ষোলোতে নরওয়ের কাছে বিদায় নেওয়ার পর দলের পারফরম্যান্সের জন্য ইতালিয়ান এই কোচ ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
ইতালিয়ান সংবাদপত্র লা গাজ্জেত্তা দেলো স্পোর্ত-এর তথ্য অনুযায়ী, পেপ গার্দিওলার সঙ্গে ইতালির চুক্তির সম্ভাবনা এখনও অনেক দূরের বিষয়। প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ কোচ প্রতি মৌসুমে ২০ মিলিয়ন ইউরো (প্রায় ২ কোটি) বেতন দাবি করেছেন, যা ইতালিয়ান ফেডারেশনের পক্ষে বহন করা সম্ভব নয়।
একই প্রতিবেদনে আরও বলা হয়েছে, জাতীয় দলের কোচের জন্য ইতালিয়ান ফুটবল ফেডারেশনের বার্ষিক বাজেট প্রায় ১ কোটি ইউরো, যা গার্দিওলার দাবিকৃত অঙ্কের অর্ধেক।
গার্দিওলাকে নিয়োগে জটিলতা দেখা দেওয়ায় ফেডারেশন বিকল্প নামও বিবেচনা করছে। ইতালিয়ান গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিকল্পদের মধ্যে আন্দ্রে পিরলো সবচেয়ে এগিয়ে, এরপর রয়েছেন রবার্তো মানচিনি এবং আন্তোনিও কন্তে।
আরএএইচইউএল/আইএইচএস/
What's Your Reaction?