গালি দেওয়াকে ‘অশ্লীলতা’ বলা যায় না: ভারতের সুপ্রিম কোর্ট
শুধু গালিগালাজ, অপশব্দ বা কটু কথা ব্যবহার করলেই তাকে ‘অশ্লীলতা’ হিসেবে গণ্য করা যাবে না। একটি মামলার রায়ে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে এই পর্যবেক্ষণ জানিয়েছেন। আদালত বলেছেন, এ ধরনের ভাষা যতই আপত্তিকর বা অসভ্য হোক না কেন, তা ভারতীয় দণ্ডবিধির আওতায় অশ্লীলতার অপরাধ হিসেবে গণ্য হবে না। বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি দিয়েছেন। মূলত, এক ব্যক্তির আবেদনের শুনানি করার সময় আদালত এই মন্তব্য করেন। ওই ব্যক্তি নিম্ন আদালতের একটি রায়কে চ্যালেঞ্জ করেছিলেন, যা পরবর্তী সময়ে হাইকোর্টেও বহাল রাখা হয়েছিল। নিম্ন আদালত ওই ব্যক্তিকে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ২৯৪ ধারার অধীনে দোষী সাব্যস্ত করেছিলেন। তবে সুপ্রিম কোর্টের এই বেঞ্চ স্পষ্ট করে জানান যে, কোনো গালিগালাজ বা কটু ভাষা নিজে থেকেই এই ধারার অধীনে অশ্লীলতার অপরাধ তৈরি করতে পারে না। শুক্রবার (১৭ জুলাই) দেওয়া এই রায়ে দেশের শীর্ষ আদালত বলেন: কোনো বক্তব্য বা উচ্চারণকে অশ্লীল হিসেবে বিবেচনা করতে হলে এটি প্রমাণ করতে হবে যে, তা ছিল কামোদ্দীপক, যা মানুষের কামুক প্রবৃত্ত
শুধু গালিগালাজ, অপশব্দ বা কটু কথা ব্যবহার করলেই তাকে ‘অশ্লীলতা’ হিসেবে গণ্য করা যাবে না। একটি মামলার রায়ে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে এই পর্যবেক্ষণ জানিয়েছেন। আদালত বলেছেন, এ ধরনের ভাষা যতই আপত্তিকর বা অসভ্য হোক না কেন, তা ভারতীয় দণ্ডবিধির আওতায় অশ্লীলতার অপরাধ হিসেবে গণ্য হবে না।
বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি দিয়েছেন। মূলত, এক ব্যক্তির আবেদনের শুনানি করার সময় আদালত এই মন্তব্য করেন। ওই ব্যক্তি নিম্ন আদালতের একটি রায়কে চ্যালেঞ্জ করেছিলেন, যা পরবর্তী সময়ে হাইকোর্টেও বহাল রাখা হয়েছিল।
নিম্ন আদালত ওই ব্যক্তিকে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ২৯৪ ধারার অধীনে দোষী সাব্যস্ত করেছিলেন। তবে সুপ্রিম কোর্টের এই বেঞ্চ স্পষ্ট করে জানান যে, কোনো গালিগালাজ বা কটু ভাষা নিজে থেকেই এই ধারার অধীনে অশ্লীলতার অপরাধ তৈরি করতে পারে না।
শুক্রবার (১৭ জুলাই) দেওয়া এই রায়ে দেশের শীর্ষ আদালত বলেন:
কোনো বক্তব্য বা উচ্চারণকে অশ্লীল হিসেবে বিবেচনা করতে হলে এটি প্রমাণ করতে হবে যে, তা ছিল কামোদ্দীপক, যা মানুষের কামুক প্রবৃত্তিকে জাগ্রত করে এবং যার মধ্যে শ্রোতা বা দর্শকদের মনকে কলুষিত ও নীতিভ্রষ্ট করার প্রবণতা রয়েছে।
আদালত আরও যোগ করেন, এই মানদণ্ডের ভিত্তিতে বিচার করলে, অভিযোগের সব দাবিকে যদি সম্পূর্ণ সত্য বলেও ধরে নেওয়া হয়, তাহলেও এই ঘটনাকে কোনোভাবেই অশ্লীল বলা যায় না।
বিচারপতিদের বেঞ্চ আরও স্পষ্ট করে বলেন যে, ব্যবহৃত শব্দগুলো যতই গালিগালাজপূর্ণ, অপ্রীতিকর বা অসভ্য হোক না কেন, তা ভারতীয় দণ্ডবিধির ২৯৪(বি) ধারার প্রয়োজনীয় শর্তগুলো পূরণ করে না। রায়ে বলা হয়, এই মামলায় এমন কোনো দাবি করা হয়নি যে, ওই শব্দগুলোর ব্যবহারে জনসমক্ষে অন্য কোনো ব্যক্তির বিরক্তি বা হয়রানি সৃষ্টি হয়েছে- যা এই ধারার অধীনে অপরাধ প্রমাণের জন্য একটি বাধ্যতামূলক শর্ত। অভিযোগকারীর ক্ষেত্রেও এমন কিছু ঘটেনি। ফলে এই উপাদানের অনুপস্থিতিতে ২৯৪(বি) ধারার অধীনে কোনো অপরাধই গঠিত হয় না।
ঘটনার প্রেক্ষাপট
মামলাটির সূত্রপাত ২০১৭ সালের আগস্ট মাসে তামিলনাড়ুর একটি কৃষি জমির বিরোধকে কেন্দ্র করে। সেখানে আবেদনকারী ও তার ভগ্নিপতির মধ্যে একটি তর্কাতর্কি হয়। এর ঠিক দুই দিন পর, একই সম্পত্তির বিষয় নিয়ে অভিযোগকারীর ভাগ্নে বা ভাতিজার সঙ্গে আবেদনকারী আবার বিবাদে জড়িয়ে পড়েন।
প্রসিকিউশনের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, অভিযোগকারী যখন এই বিবাদের মধ্যে মধ্যস্থতা করতে আসেন, তখন আবেদনকারী তাকে অত্যন্ত নোংরা গালিগালাজ, কটু কথা ও জাতিগত অপমানসূচক শব্দ প্রয়োগ করেন।
এই ঘটনার পর নিম্ন আদালত আবেদনকারীকে ভারতীয় দণ্ডবিধির ২৯৪(বি) (অশ্লীলতা), ৩২৬ (গুরুতর আঘাত)ও ৫০৬(২) (ক্রিমিনাল ইন্টিমিডেশন বা অপরাধমূলক হুমকি) ধারার পাশাপাশি তফশিলি জাতি ও তফশিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে দোষী সাব্যস্ত করেছিলে। পরে মাদ্রাজ হাইকোর্ট ওই ব্যক্তিকে এসসি/এসটি আইনের অভিযোগ থেকে খালাস দিলেও, ভারতীয় দণ্ডবিধির অধীনে দেওয়া সাজা বহাল রেখেছিলেন। এবার সুপ্রিম কোর্ট সেই সাজার একটি বড় অংশ তথা অশ্লীলতার অভিযোগটি খারিজ করে দিলেন।
What's Your Reaction?