গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩
দক্ষিণ আমেরিকার দেশ গায়ানার উপকূলে একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছেন। এখনও নিখোঁজ রয়েছেন ৮৩ জন। এ ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, শনিবার রাতে রাজধানী জর্জটাউন থেকে এসেকিবো অঞ্চলের উদ্দেশে ছেড়ে যাওয়া এমভি বারিমা ফেরিটি উল্টে যায়। এখন পর্যন্ত ৬৯ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
সোমবার প্রধানমন্ত্রী মার্ক ফিলিপস বলেন, ফেরিটিতে মোট ১৭৯ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ৮৩ জন এখনও নিখোঁজ।
তিনি বলেন, এখন আমাদের প্রধান লক্ষ্য নিখোঁজদের খুঁজে বের করা। আমরা এখনও আশা ছাড়িনি।
দুর্ঘটনার পর যাত্রীর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছিল। আগে যাত্রী তালিকায় ১৩৩ জনের নাম থাকলেও পরে সরকার নিশ্চিত করে, ফেরিটিতে মোট ১৭৯ জন ছিলেন।
উদ্ধার অভিযানে স্থানীয় জেলেদের পাশাপাশি ফরাসি গায়ানা থেকে পাঠানো ফরাসি সেনাবাহিনীর ১২ জন ডুবুরি, দুইজন চিকিৎসক ও একজন প্রকৌশলী অংশ নিয়েছেন।
এদিকে দুর্ঘটনার পর ফেরিটির দুই নাবিকের মাদক পরীক্ষায় মারিজুয়ানা সেবনের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুয

গণপূর্ত মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফেরিটি বিকেলে যাত্রা শুরু করেছিল। প্রায় আট ঘণ্টা পর বিপদসংকেত পাওয়া যায়। জাহাজ চলাচলবিষয়ক ওয়েবসাইট ভেসেলফাইন্ডারের তথ্য অনুযায়ী, এমভি বারিমা ফেরিটি ১৯৩৯ সালে নির্মিত হয়েছিল।