গুচ্ছ পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্যবস্থা নজরুল বিশ্ববিদ্যালয়ের

গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে আগামী ২৭ মার্চ বাণিজ্য, ৩ এপ্রিল মানবিক এবং ১০ এপ্রিল বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  ভর্তি পরীক্ষার দিনগুলোতে শুধু ভর্তি পরীক্ষার্থীদের জন্য দুইটি বড় বাস সকাল ৮টায় ময়মনসিংহ টাউন হল এবং সাড়ে ৮টায় ভালুকা থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে। পরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ময়মনসিংহ ও ভালুকার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে ময়মনসিংহ টাউন হল থেকে সকাল ৮টায় শিক্ষক, কর্মকর্তাদের জন্য একটি মিনিবাস ও কর্মচারীদের জন্য একটি বড় বাস ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে এবং সেটি ক্যাম্পাস থেকে দুপুর ২টায় ফিরে যাবে।  ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিটি ও উপকমিটির সভাপতি, সদস্য-সচিব, সমন্বয়কদে

গুচ্ছ পরীক্ষার্থীদের সুবিধার্থে বিশেষ পরিবহন ব্যবস্থা নজরুল বিশ্ববিদ্যালয়ের
গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বিশেষ বাস সার্ভিসের ব্যবস্থা করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আহমেদ শাকিল হাসমী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম সম্পন্নের লক্ষ্যে আগামী ২৭ মার্চ বাণিজ্য, ৩ এপ্রিল মানবিক এবং ১০ এপ্রিল বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।  ভর্তি পরীক্ষার দিনগুলোতে শুধু ভর্তি পরীক্ষার্থীদের জন্য দুইটি বড় বাস সকাল ৮টায় ময়মনসিংহ টাউন হল এবং সাড়ে ৮টায় ভালুকা থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে। পরীক্ষা শেষে দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ময়মনসিংহ ও ভালুকার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে ময়মনসিংহ টাউন হল থেকে সকাল ৮টায় শিক্ষক, কর্মকর্তাদের জন্য একটি মিনিবাস ও কর্মচারীদের জন্য একটি বড় বাস ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে যাবে এবং সেটি ক্যাম্পাস থেকে দুপুর ২টায় ফিরে যাবে।  ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন কমিটি ও উপকমিটির সভাপতি, সদস্য-সচিব, সমন্বয়কদের একটি মাইক্রোবাস সকাল সাড়ে ৭টায় ক্যাম্পাসের উদ্দেশে ময়মনসিংহ টাউন হল থেকে ছেড়ে যাবে। প্রসঙ্গত, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে দেশের সব প্রান্তের শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে নিয়ে গুচ্ছ পদ্ধতিতে একটি ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়। তবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়।  আবার, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে নতুনভাবে এ পদ্ধতিতে নওগাঁ বিশ্ববিদ্যালয় যুক্ত হয় এবং এ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির মাধ্যমে তারা তাদের শিক্ষা কার্যক্রম শুরু করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow