গুঞ্জন নিয়ে কিয়ারার কড়া জবাব

দক্ষিণী সুপারস্টার যশের মহাকাব্যিক প্রজেক্ট ‘টক্সিক’-কে ঘিরে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই এক গুঞ্জনে উত্তাল হয়ে উঠল বলিউড। পর্দায় যশের সঙ্গে কিয়ারা আদভানির রসায়ন দেখার জন্য যখন মুখিয়ে আছেন ভক্তরা, ঠিক তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে , এই সিনেমার কিছু ‘অন্তরঙ্গ দৃশ্য’ নাকি বাদ দেওয়ার দাবি জানিয়েছেন বলিউড সুন্দরী কিয়ারা আদভানি। সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল বিতর্ক। তবে চুপ থাকার পাত্রী নন কিয়ারাও, নিজের পেশাদারিত্ব নিয়ে ওঠা এমন গুঞ্জনে এবার রীতিমতো ক্ষোভ ঝাড়লেন পর্দার ‘প্রীতি’, এমনকি তার কড়া জবাবে এখন থমথমে পুরো বি-টাউন। জানা যায়, ছড়িয়ে পড়া সেই খবরের একটি স্ক্রিনশট নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সেই স্ক্রিনশটের ওপর বড় বড় অক্ষরে কিয়ারা লিখেছেন, ‘অ্যাবসোলিউট ননসেন্স।’ এমন দাবিকে পুরোপুরি ভিত্তিহীন এবং বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ‘টক্সিক’-এর টিজার এবং কিছু স্থিরচিত্র সামনে আসার পর থেকেই বিতর্কের শুরু। টিজারে যশের মারকুটে মেজাজের পাশাপাশি এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য নিয়ে নেটিজেনদের একাং

গুঞ্জন নিয়ে কিয়ারার কড়া জবাব

দক্ষিণী সুপারস্টার যশের মহাকাব্যিক প্রজেক্ট ‘টক্সিক’-কে ঘিরে যখন উত্তেজনার পারদ তুঙ্গে, ঠিক তখনই এক গুঞ্জনে উত্তাল হয়ে উঠল বলিউড। পর্দায় যশের সঙ্গে কিয়ারা আদভানির রসায়ন দেখার জন্য যখন মুখিয়ে আছেন ভক্তরা, ঠিক তখনই গুঞ্জন ছড়িয়ে পড়ে , এই সিনেমার কিছু ‘অন্তরঙ্গ দৃশ্য’ নাকি বাদ দেওয়ার দাবি জানিয়েছেন বলিউড সুন্দরী কিয়ারা আদভানি। সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল বিতর্ক। তবে চুপ থাকার পাত্রী নন কিয়ারাও, নিজের পেশাদারিত্ব নিয়ে ওঠা এমন গুঞ্জনে এবার রীতিমতো ক্ষোভ ঝাড়লেন পর্দার ‘প্রীতি’, এমনকি তার কড়া জবাবে এখন থমথমে পুরো বি-টাউন।

জানা যায়, ছড়িয়ে পড়া সেই খবরের একটি স্ক্রিনশট নিজের সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী নিজেই। সেই স্ক্রিনশটের ওপর বড় বড় অক্ষরে কিয়ারা লিখেছেন, ‘অ্যাবসোলিউট ননসেন্স।’ এমন দাবিকে পুরোপুরি ভিত্তিহীন এবং বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন তিনি।

উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ‘টক্সিক’-এর টিজার এবং কিছু স্থিরচিত্র সামনে আসার পর থেকেই বিতর্কের শুরু। টিজারে যশের মারকুটে মেজাজের পাশাপাশি এক নারীর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার দৃশ্য নিয়ে নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছিলেন।
 অনেকের প্রশ্ন ছিল, ছবিতে নারীর ভূমিকা কি কেবল শরীরের মাঝেই সীমাবদ্ধ? এমনকি সিনেমার পরিচালক একজন নারী হওয়ার পরেও এমন খোলামেলা দৃশ্য কেন রাখা হলো, তা নিয়ে শুরু হয় সমালোচনা।

যদিও বিতর্কের মুখেও সিনেমার পাশে দাঁড়িয়েছেন অনেক চলচ্চিত্র সংশ্লিষ্টরা। জনপ্রিয় পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা এক বক্তব্যে জানিয়েছেন, টিজার দেখে তার ধারণা এটি ভারতীয় সিনেমার ইতিহাসে একটি বড় মাইলফলক হতে যাচ্ছে।

গীতু মোহন দাসের পরিচালনায় নির্মিত এই সিনেমায় যশ ও কিয়ারার পাশাপাশি অভিনয় করেছেন হুমা কুরেশী, নয়নতারা, অক্ষয় অবেরয় সহ আরও অনেকে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow