গুণগত মান নিশ্চিত করে দ্রুত উন্নয়ন সম্পন্ন করতে হবে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে কর্মকর্তা ও ঠিকাদারদের গুণগত মান শতভাগ ঠিক রেখে দ্রুত উন্নয়ন কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। রোববার (১ মার্চ) দুপুরে নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন। আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের প্রতিটি টাকার শতভাগ সদ্ব্যবহার হতে হবে। উন্নয়ন কাজের গুণগত মান অবশ্যই শতভাগ নিশ্চিত করতে হবে। উন্নয়ন কাজ যথাসময়ে সম্পন্ন না হলে জনগণের ভোগান্তি বাড়ে। আমরা জনগণের ভোগান্তি বাড়াতে চাই না, স্বস্তি দিতে চাই।       তিনি আরও বলেন, আমাদের কাছে নগরবাসীর প্রত্যাশা অনেক। আমরা নগরবাসীর প্রত্যাশা শতভাগ পূরণ করতে চাই। সেই স্বপ্ন পূরণে নগরবাসীর সহযোগিতা লাগবে। নগরবাসীর সহযোগিতা ছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক নগর গড়া শুধুমাত্র সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়। আব্দুল কাইয়ুম চৌধুরী রোববার দুপুরে ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলা, মোহাম্মদপুর, শাহপরান গেট এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন ও শাহপরাণ এলাকায় অবস্থিত সিসিকের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। পরে নগরীর

গুণগত মান নিশ্চিত করে দ্রুত উন্নয়ন সম্পন্ন করতে হবে: সিসিক প্রশাসক

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করে কর্মকর্তা ও ঠিকাদারদের গুণগত মান শতভাগ ঠিক রেখে দ্রুত উন্নয়ন কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।

রোববার (১ মার্চ) দুপুরে নগরীর বিভিন্ন ওয়ার্ডে চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনকালে তিনি এ নির্দেশ দেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, জনগণের প্রতিটি টাকার শতভাগ সদ্ব্যবহার হতে হবে। উন্নয়ন কাজের গুণগত মান অবশ্যই শতভাগ নিশ্চিত করতে হবে। উন্নয়ন কাজ যথাসময়ে সম্পন্ন না হলে জনগণের ভোগান্তি বাড়ে। আমরা জনগণের ভোগান্তি বাড়াতে চাই না, স্বস্তি দিতে চাই। 
    
তিনি আরও বলেন, আমাদের কাছে নগরবাসীর প্রত্যাশা অনেক। আমরা নগরবাসীর প্রত্যাশা শতভাগ পূরণ করতে চাই। সেই স্বপ্ন পূরণে নগরবাসীর সহযোগিতা লাগবে। নগরবাসীর সহযোগিতা ছাড়া পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিক নগর গড়া শুধুমাত্র সিটি করপোরেশনের পক্ষে সম্ভব নয়।

আব্দুল কাইয়ুম চৌধুরী রোববার দুপুরে ৩৪ ও ৩৫ নম্বর ওয়ার্ডের মেজরটিলা, মোহাম্মদপুর, শাহপরান গেট এলাকার উন্নয়ন কাজ পরিদর্শন ও শাহপরাণ এলাকায় অবস্থিত সিসিকের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন। পরে নগরীর কালেক্টরেট মসজিদের সম্মুখের পুলিশ বক্স পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কে অটোরিকশা রেখে জনদুর্ভোগ সৃষ্টি না করতে অটোরিকশা শ্রমিকদের অনুরোধ করেন। 


অপরদিকে, সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন শাখা পরিদর্শনকালে প্রশাসক বলেন, জনগণের করের টাকায় সরকারি কর্মচারীদের বেতন দেওয়া হয়। জনগণের টাকার যাতে সদ্ব্যবহার হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সরকারি নিয়ম মেনে অবশ্যই যথাসময়ে অফিসে আসতে হবে। নির্ধারিত সময়ের আগে অফিস ত্যাগ করা যাবে না। সরকারি সব নির্দেশনা যথাযথভাবে পালন করে সিলেট সিটি কর্পোরেশন এলাকার সব নাগরিকের সেবা নিশ্চিত করতে হবে। কোনো নাগরিককে হয়রানি করা যাবে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow