গুরুদাসপুরে গণহত্যা, স্বাধীনতা দিবস ও ঈদ উপলক্ষে প্রস্তুতি সভা
নাটোরের গুরুদাসপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওমর আলী শেখ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মো. দুলাল সরকার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম সহ অনেকে। সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় ২৫ মার্চ ও ২৬ মার্চ যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
নাটোরের গুরুদাসপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওমর আলী শেখ, উপজেলা প্রকৌশলী মিলন মিয়া, পৌর বিএনপির আহ্বায়ক মো. দুলাল সরকার এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম সহ অনেকে।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় ২৫ মার্চ ও ২৬ মার্চ যথাযথ মর্যাদায় পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে ঈদুল ফিতর উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও জনসাধারণের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
What's Your Reaction?