গুলশান সোসাইটির ‘নাইট বাজার’ উদ্বোধন

  রাজধানীর গুলশানের শহীদ ডা. ফজলে রাব্বি পার্কে ‘নাইট বাজার ২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। গুলশান সোসাইটির আয়োজিত এ বাজার চলবে আগামী শনিবার (৭ মার্চ) পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৩টা পর্যন্ত এ বাজারে কেনাকাটা চলবে।   বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টায় এ বাজারের উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাতসহ অন্য অতিথিরা ফিতা কেটে অস্থায়ী এ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় গুলশান সোসাইটির শীর্ষ নেতা ও বাজারে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।   ৫৪টি প্রতিষ্ঠানের স্টল ও দোকান নিয়ে শুরু হওয়া এ বাজারে স্থানীয় ব্র্যান্ড, খাবারের স্টল, লাইফস্টাইলসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। পাশাপাশি গুলশান সোসাইটির কার্যক্রম তুলে ধরা এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার আয়োজনও থাকছে এখানে।   উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, এ ধরনের উদ্যোগ সোসাইটিগুলোর মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠে। গুলশান সোসাইটির মতো অন্য সোসাইটিগুলোকেও এ ধরনের আয়োজন করার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, এ

গুলশান সোসাইটির ‘নাইট বাজার’ উদ্বোধন
 
রাজধানীর গুলশানের শহীদ ডা. ফজলে রাব্বি পার্কে ‘নাইট বাজার ২০২৬’ এর উদ্বোধন করা হয়েছে। গুলশান সোসাইটির আয়োজিত এ বাজার চলবে আগামী শনিবার (৭ মার্চ) পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে রাত ৩টা পর্যন্ত এ বাজারে কেনাকাটা চলবে।
 
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ১০টায় এ বাজারের উদ্বোধন করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাতসহ অন্য অতিথিরা ফিতা কেটে অস্থায়ী এ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় গুলশান সোসাইটির শীর্ষ নেতা ও বাজারে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
৫৪টি প্রতিষ্ঠানের স্টল ও দোকান নিয়ে শুরু হওয়া এ বাজারে স্থানীয় ব্র্যান্ড, খাবারের স্টল, লাইফস্টাইলসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে। পাশাপাশি গুলশান সোসাইটির কার্যক্রম তুলে ধরা এবং স্থানীয় উদ্যোক্তাদের উৎসাহিত করার আয়োজনও থাকছে এখানে।
 
উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, এ ধরনের উদ্যোগ সোসাইটিগুলোর মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠে। গুলশান সোসাইটির মতো অন্য সোসাইটিগুলোকেও এ ধরনের আয়োজন করার আহ্বান জানিয়ে প্রশাসক বলেন, এ ধরনের আয়োজনে সিটি করপোরেশনের সমর্থন থাকবে।
 
সোসাইটির নানা সমস্যার সমাধানের চেষ্টার পাশাপাশি সবাইকে একসঙ্গে নিয়ে আসার প্রয়াস থেকে এমন আয়োজন করা হয়েছে বলে জানান গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা এ ধরনের আয়োজনের মাধ্যমে বাসিন্দাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনা ও সামাজিক বন্ধন তৈরির চেষ্টা করছি। 
 
নাইট বাজারের টাইটেল স্পনসর হিসেবে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাঁরা এ আয়োজনের সহযোগী হয়েছেন।
 
 এমএমএ/এসএনআর
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow