গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

গুলশানের বাসা থেকে গ্রেপ্তার সাবেক এমপি নূর মোহাম্মদ, রয়েছে বিস্ফোরক আইনের মামলা জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নূর মোহাম্মদকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।  তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। রোববার (২৮ জুন) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তিনি সন্দেহভাজন আসামি। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

গুলশানের বাসা থেকে গ্রেপ্তার সাবেক এমপি নূর মোহাম্মদ, রয়েছে বিস্ফোরক আইনের মামলা

জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি নূর মোহাম্মদকে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

তার বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের হওয়া মামলায় সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে।

রোববার (২৮ জুন) ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তার নূর মোহাম্মদ জামালপুর জেলায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়া গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় সংঘটিত মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় তিনি সন্দেহভাজন আসামি।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow