গুলশানের সড়কে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর নিথর দেহ

রাজধানীর গুলশানের শাহজাদপুর সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) ভোরে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।  গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল সাদা-সবুজ ছাপা শাড়ি এবং লাল রঙের ব্লাউজ। ওসি হাফিজুর আরও বলেন, ভোরে খবর পেয়ে প্রগতি সরণির সুবাস্তু নগর ভ্যালি মার্কেটের বিপরীত পাশের সড়কের ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নাম-পরিচয় জানতে পিবিআই ও সিআইডি তার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে। কিন্তু এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। ভোরে কোনো গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হতে দুর্ঘটনাকবলিত স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। মরদেহ ময়নাতদন্তের পর দাফনের জন্য অঞ্জুমান মফিদুলে দেওয়া হবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সড়ক নিরাপত্তা আইনে মামলা করবে। কেআর/এমকেআর

গুলশানের সড়কে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় নারীর নিথর দেহ

রাজধানীর গুলশানের শাহজাদপুর সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) ভোরে রক্তাক্ত অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। 

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই নারীর বয়স আনুমানিক ৫০ বছর। তার পরনে ছিল সাদা-সবুজ ছাপা শাড়ি এবং লাল রঙের ব্লাউজ।

ওসি হাফিজুর আরও বলেন, ভোরে খবর পেয়ে প্রগতি সরণির সুবাস্তু নগর ভ্যালি মার্কেটের বিপরীত পাশের সড়কের ওপর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নাম-পরিচয় জানতে পিবিআই ও সিআইডি তার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করে। কিন্তু এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। ভোরে কোনো গাড়ির ধাক্কায় তিনি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বিষয়টি নিশ্চিত হতে দুর্ঘটনাকবলিত স্থানের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। মরদেহ ময়নাতদন্তের পর দাফনের জন্য অঞ্জুমান মফিদুলে দেওয়া হবে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সড়ক নিরাপত্তা আইনে মামলা করবে।

কেআর/এমকেআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow