গুলিবর্ষণকারী শনাক্ত, সিকিউরিটি অফিসার হাসপাতালে

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজ অনুষ্ঠানে গুলিবর্ষণের সময় একজন নিরাপত্তা কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, গুলিবর্ষণকারীর পরিচয়ও শনাক্ত করা হয়েছে। অভিযুক্ত আততায়ী, ক্যালিফর্নিয়ার ৩১ বছর বয়সী এক যুবক। তিনিও স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। রোববার বিবিসির প্রতিবেদনে বলা হয়, হামলা ঠেকাতে ইউএস সিক্রেট সার্ভিসের বড় ভূমিকা ছিল। এ সময় একটি গুলি বুলেট বডি আর্মার পরা ইউনিফর্মধারী ওই অফিসারকে আঘাত করেছে।  ইউএস সিক্রেট সার্ভিসের এই এজেন্ট বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow