গুলিস্তানে সেলুনে বিস্ফোরণে দগ্ধদের দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে আজ বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমানসহ আহতদের স্বজনরা। গত ১৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে গুলিস্তানের ওই সেলুনে বিস্ফোরণের ঘটনায় ১০ জন অগ্নিদগ্ধ হন। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীন জানান, দগ্ধদের মধ্যে ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক। পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি সরকারিভাবে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন। দগ্ধদের তথ্য মো. ফারুক (৩৫): শরীরের ৫০ শতাংশ দগ্ধ। রিংকু (৩০): শরীরের ২১ শতাংশ দগ্ধ। রনি (৩৬): শরীরের ১০ শতাংশ দগ্ধ। জসিম (৪০): শরীরের ৮ শতাংশ

গুলিস্তানে সেলুনে বিস্ফোরণে দগ্ধদের দেখতে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর গুলিস্তানের আলু বাজার এলাকায় একটি সেলুনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের দেখতে আজ বুধবার (১৫ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি হাসপাতালে গিয়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নাছির উদ্দীন নাছির, যুগ্ম পরিচালক ডা. ইকবাল আহমেদ, আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমানসহ আহতদের স্বজনরা।

গত ১৪ জুলাই দিবাগত রাত ১টার দিকে গুলিস্তানের ওই সেলুনে বিস্ফোরণের ঘটনায় ১০ জন অগ্নিদগ্ধ হন। হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীন জানান, দগ্ধদের মধ্যে ৩ জনের শ্বাসনালী পুড়ে গেছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী আহতদের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি এ ধরনের দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি সরকারিভাবে সব ধরনের সহায়তার আশ্বাস প্রদান করেন।

দগ্ধদের তথ্য

  • মো. ফারুক (৩৫): শরীরের ৫০ শতাংশ দগ্ধ।
  • রিংকু (৩০): শরীরের ২১ শতাংশ দগ্ধ।
  • রনি (৩৬): শরীরের ১০ শতাংশ দগ্ধ।
  • জসিম (৪০): শরীরের ৮ শতাংশ দগ্ধ।
  • রফিক (২৫): শরীরের ১২ শতাংশ দগ্ধ।
  • সামশেদ (৩০): শরীরের ১৫ শতাংশ দগ্ধ।
  • রাজু (৩৪): শরীরের ১৮ শতাংশ দগ্ধ।
  • পাপ্পু (২৬): শরীরের ১৮ শতাংশ দগ্ধ।
  • সাকিব (১৭): শরীরের ১ শতাংশ দগ্ধ।
  • আরমান (৩৭): শরীরের ১৫ শতাংশ দগ্ধ।

এসইউজে/এসএনআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow