গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় প্রবাসীর স্ত্রী কারাগারে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে ১৪ বছর বয়সি এক গৃহকর্মী কিশোরীকে গরম পানি ঢেলে দগ্ধ করার ঘটনায় প্রবাসী জহির তালুকদারের স্ত্রী ফাইজা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবার মেহেন্দীগঞ্জ থানায় মামলা করে। শুক্রবার রাতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। ভুক্তভোগী কিশোরী লামিয়া ও তার পরিবার জানায়, প্রায় ছয় বছর ধরে সে ওই বাড়িতে কাজ করছিল। এই দীর্ঘ সময়ে বিভিন্ন অজুহাতে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। গত বৃহস্পতিবার গভীর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্ত্রী তার ওপর গরম পানি ঢেলে দেয় বলে অভিযোগ করে লামিয়া। এতে তার শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসা নিতেও বাধা দেওয়া হয়। শুক্রবার সকালে সুযোগ পেয়ে লামিয়া পালিয়ে গিয়ে তার মামা একই এলাকার সিরাজুল ইসলামের কাছে আশ্রয় নেয়। পরে তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগ পেয়ে শুক্রবার রাতেই পুলিশের একটি টিম চরহোগলা এলাকায় স্বর্ণা বেকারির পাশের একটি বাসায় অভিযান চালিয়ে ফা

গৃহকর্মীকে গরম পানি ঢেলে দগ্ধ করায় প্রবাসীর স্ত্রী কারাগারে

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরহোগলা গ্রামে ১৪ বছর বয়সি এক গৃহকর্মী কিশোরীকে গরম পানি ঢেলে দগ্ধ করার ঘটনায় প্রবাসী জহির তালুকদারের স্ত্রী ফাইজা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে তাকে জেলহাজতে পাঠানো হয়। এর আগে গৃহকর্মী নির্যাতনের ঘটনায় ভুক্তভোগী কিশোরীর পরিবার মেহেন্দীগঞ্জ থানায় মামলা করে। শুক্রবার রাতে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

ভুক্তভোগী কিশোরী লামিয়া ও তার পরিবার জানায়, প্রায় ছয় বছর ধরে সে ওই বাড়িতে কাজ করছিল। এই দীর্ঘ সময়ে বিভিন্ন অজুহাতে তাকে শারীরিকভাবে নির্যাতন করা হতো। গত বৃহস্পতিবার গভীর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গৃহকর্ত্রী তার ওপর গরম পানি ঢেলে দেয় বলে অভিযোগ করে লামিয়া। এতে তার শরীরের বিভিন্ন স্থানে দগ্ধ হয়। আহত অবস্থায় তাকে চিকিৎসা নিতেও বাধা দেওয়া হয়।

শুক্রবার সকালে সুযোগ পেয়ে লামিয়া পালিয়ে গিয়ে তার মামা একই এলাকার সিরাজুল ইসলামের কাছে আশ্রয় নেয়। পরে তাকে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

অভিযোগ পেয়ে শুক্রবার রাতেই পুলিশের একটি টিম চরহোগলা এলাকায় স্বর্ণা বেকারির পাশের একটি বাসায় অভিযান চালিয়ে ফাইজা আক্তারকে আটক করে।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, গৃহকর্মী নির্যাতনের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করে শনিবার জেলহাজতে পাঠানো হয়েছে।

শাওন খান/এমএন/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow