গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২ সেপ্টেম্বর

গৃহকর্মী প্রীতি উরাংয়ের অবহেলাজনিত মৃত্যুর মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আসামিপক্ষের সময়ের আবেদনের পর আদালত আগামী ২ সেপ্টেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন। বুধবার (২২ জুলাই) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন এ আদেশ দেন। এদিন মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার আদালতে জানান, শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হয়নি। এ কারণে তিনি সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেন। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী। মামলার নথি অনুযায়ী, প্রীতি উরাং প্রায় দুই বছর ধরে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টমতলায় সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে বাসার ড্রইং স্পেসের জানালায় নিরাপত্তা বেষ্টনী না থাকায় কাচের ফাঁক দিয়ে নিচ

গৃহকর্মীর মৃত্যু: সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২ সেপ্টেম্বর

গৃহকর্মী প্রীতি উরাংয়ের অবহেলাজনিত মৃত্যুর মামলায় ডেইলি স্টারের সাবেক নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে। আসামিপক্ষের সময়ের আবেদনের পর আদালত আগামী ২ সেপ্টেম্বর শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছেন।

বুধবার (২২ জুলাই) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আলমগীর হোসেন এ আদেশ দেন।

এদিন মামলাটির অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। তবে আসামিপক্ষের আইনজীবী চৈতন্য চন্দ্র হালদার আদালতে জানান, শুনানির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব হয়নি। এ কারণে তিনি সময়ের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে আগামী ২ সেপ্টেম্বর নতুন তারিখ ধার্য করেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী এ এস এম শাহাদাৎ আলী।

মামলার নথি অনুযায়ী, প্রীতি উরাং প্রায় দুই বছর ধরে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বহুতল ভবনের অষ্টমতলায় সৈয়দ আশফাকুল হকের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি সকালে বাসার ড্রইং স্পেসের জানালায় নিরাপত্তা বেষ্টনী না থাকায় কাচের ফাঁক দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন প্রীতি। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর প্রীতির বাবা লোকেশ উরাং বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে চলতি বছরের ৩১ মার্চ ডিবি পুলিশের তেজগাঁও জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) এস এম মাহমুদ রেজা সৈয়দ আশফাকুল হক ও তানিয়া খন্দকারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

পরবর্তীতে গত ১৬ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মামলাটি বিচারের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠান। বর্তমানে মামলাটি অভিযোগ গঠনের পর্যায়ে রয়েছে।

এমডিএএ/বিএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow