গোলাম পরওয়া‌রের আসনে জয় পেলেন বিএনপি প্রার্থী লবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সে‌ক্রেটা‌রি জেনা‌রেল ও ১১ দল মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বেসরকারি ফলাফলে পরাজয় বরণ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ১ লাখ ৪৭ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে এই আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হলেন মোহাম্মদ আলি আসগার।  ১৫০টি ভোটকেন্দ্র সম্বলিত এই আসনে মোট ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন ভোটার রয়েছেন। ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়েছে।

গোলাম পরওয়া‌রের আসনে জয় পেলেন বিএনপি প্রার্থী লবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সে‌ক্রেটা‌রি জেনা‌রেল ও ১১ দল মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বেসরকারি ফলাফলে পরাজয় বরণ করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ১ লাখ ৪৭ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিয়া গোলাম পরওয়ার দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। ২ হাজার ৭০২ ভোটের ব্যবধানে এই আসনে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হলেন মোহাম্মদ আলি আসগার। 

১৫০টি ভোটকেন্দ্র সম্বলিত এই আসনে মোট ৪ লাখ ২ হাজার ৭৯৮ জন ভোটার রয়েছেন। ফুলতলা ও ডুমুরিয়া উপজেলা এবং গিলাতলা ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত এই আসনে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে অত্যন্ত হাড্ডাহাড্ডি লড়াই পরিলক্ষিত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow