গোপন বিয়ের লেহেঙ্গাটা শাকিবের খাটের নিচে লুকিয়েছিলেন অপু

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শীর্ষ নায়ক শাকিব খানের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে নিজের বিয়ের সময়কার অজানা কিছু স্মৃতি হাতড়ে বেড়ালেন ‘ঢালিউড কুইন’ খ্যাত এই অভিনেত্রী। বিয়ের গোপনীয়তা রক্ষা করতে গিয়ে নিজের বিয়ের পোশাক কোথায় লুকিয়ে রেখেছিলেন, সেই গল্পই শোনালেন অকপটে। সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, বিয়ের দিন তিনি মূলত পার্লারে যাওয়ার কথা বলে গুলশানে শাকিব খানের পাঁচতলার বাসায় গিয়েছিলেন। সেদিন শাকিবের ফুপাতো ভাইয়ের মেয়ের জন্মদিন থাকায় পরিবারের প্রায় সব সদস্যই দাওয়াত খেতে গিয়েছিলেন। ফলে বিকেলবেলা পুরো বাসাটি ফাঁকা ছিল। আর এই সুযোগেই কাজী ডেকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। শাকিব খানের বাসায় সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার বিয়ের লেহেঙ্গাটা খাটের নিচে লুকানো ছিল। আর আমার যে অর্নামেন্টস বা গহনা ছিল, সেগুলো শাকিবের পোশাক রাখার একটা ব্যাগের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল।’ চিত্রনায়িকা আরও জানান, বিয়ে শেষ হওয়ার পর সন্ধ্যার দিকেই তিনি নিজের বাসায় ফেরেন। কারণ তার সঙ্গে মেজো বোন ছিলেন এবং পার্লার

গোপন বিয়ের লেহেঙ্গাটা শাকিবের খাটের নিচে লুকিয়েছিলেন অপু

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শীর্ষ নায়ক শাকিব খানের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের সাক্ষাৎকারে নিজের বিয়ের সময়কার অজানা কিছু স্মৃতি হাতড়ে বেড়ালেন ‘ঢালিউড কুইন’ খ্যাত এই অভিনেত্রী। বিয়ের গোপনীয়তা রক্ষা করতে গিয়ে নিজের বিয়ের পোশাক কোথায় লুকিয়ে রেখেছিলেন, সেই গল্পই শোনালেন অকপটে।

সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানান, বিয়ের দিন তিনি মূলত পার্লারে যাওয়ার কথা বলে গুলশানে শাকিব খানের পাঁচতলার বাসায় গিয়েছিলেন। সেদিন শাকিবের ফুপাতো ভাইয়ের মেয়ের জন্মদিন থাকায় পরিবারের প্রায় সব সদস্যই দাওয়াত খেতে গিয়েছিলেন। ফলে বিকেলবেলা পুরো বাসাটি ফাঁকা ছিল। আর এই সুযোগেই কাজী ডেকে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

শাকিব খানের বাসায় সেদিনের স্মৃতিচারণ করতে গিয়ে অপু বিশ্বাস বলেন, ‘আমার বিয়ের লেহেঙ্গাটা খাটের নিচে লুকানো ছিল। আর আমার যে অর্নামেন্টস বা গহনা ছিল, সেগুলো শাকিবের পোশাক রাখার একটা ব্যাগের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল।’

চিত্রনায়িকা আরও জানান, বিয়ে শেষ হওয়ার পর সন্ধ্যার দিকেই তিনি নিজের বাসায় ফেরেন। কারণ তার সঙ্গে মেজো বোন ছিলেন এবং পার্লারের কথা বলে আসায় মাকে দেওয়া নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ি ফেরার তাড়া ছিল। বিয়ের পরদিন থেকেই যথারীতি তাদের আউটডোর শুটিং শুরু হয়। তবে বিয়ের বিষয়টি সম্পূর্ণ গোপন থাকায় তারা যে যার মতো নিজেদের বাসায় থাকতেন।

নায়িকা জানান, শুটিংয়ের আউটডোরগুলোতে একসঙ্গে থাকা বা বিবাহিত জীবনের স্বাভাবিক আচরণের কারণে অপুর মায়ের মনে সন্দেহের দানা বাঁধে। মা প্রায়ই বলতেন, ‘এটা কেমন দেখায়, খুব অভদ্রতা!’ এরপর নানা ঝগড়া ও মায়ের বকাঝকার মধ্য দিয়ে অবশেষে বিয়ের দীর্ঘ ছয় মাস পর তার মা জানতে পারেন যে তারা আসলে আগেই বিয়ে করে ফেলেছেন।

এদিকে সিনেমা পাড়ায় এখনো শাকিব অপু জুটি মানেই বক্স অফিস হিট। ভবিষ্যতে কোনো নির্মাতা যদি তাদের দুজনকে আবার একসাথে কাস্ট করতে চান, তবে একসঙ্গে কাজ করার আগ্রহ আছে কি না এমন প্রশ্নের জবাবে ইতিবাচক সাড়া দেন অপু বিশ্বাস। বলেন, ‘১০০ পার্সেন্ট আগ্রহ আছে। আমি এখনও বলি, বেশ কিছু ঈদে শাকিবের সিনেমাগুলো মূলত অ্যাকশন ঘরানার আসছে, যেখানে রোম্যান্স নেই বললেই চলে। আমার মনে হয়, যদি আমাদের দুজনকে নিয়ে আবার কোনো পিওর রোম্যান্টিক সিনেমা তৈরি করা হয়, তবে দর্শক প্রেক্ষাগৃহে হুমড়ি খেয়ে পড়বে। এ বিষয়ে আমি শতভাগ নিশ্চিত।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow