গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জেলা বিএনপি। দুই সদস্যের এ অন্তর্বর্তী আহ্বায়ক কমিটিতে এস এম তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং ফজলুল কবির দ্বারাকে সদস্যসচিব করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান এবং সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য বিলুপ্ত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং সদ্য বিলুপ্ত সদর উপজেলা বিএনপির কমিটির সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারাকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে আরও বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা বিএনপির কাছে অনুমোদনের জন্য জমা দিতে হবে। উল্লেখ্য, ২০২১ সালের ১৩ নভেম্বর দুই বছরের মেয়াদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার রাতে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপি। এরপর নতুন নেতৃত্বের অংশ হিসেবে দুই সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি গঠন

গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে জেলা বিএনপি। দুই সদস্যের এ অন্তর্বর্তী আহ্বায়ক কমিটিতে এস এম তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং ফজলুল কবির দ্বারাকে সদস্যসচিব করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাতে গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রাফিকুজ্জামান এবং সদস্যসচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদ্য বিলুপ্ত জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এস এম তৌফিকুল ইসলামকে আহ্বায়ক এবং সদ্য বিলুপ্ত সদর উপজেলা বিএনপির কমিটির সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বারাকে সদস্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে ৩১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে জেলা বিএনপির কাছে অনুমোদনের জন্য জমা দিতে হবে।

উল্লেখ্য, ২০২১ সালের ১৩ নভেম্বর দুই বছরের মেয়াদে গোপালগঞ্জ সদর উপজেলা বিএনপির ১০১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। নির্ধারিত মেয়াদ শেষ হওয়ায় মঙ্গলবার রাতে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে জেলা বিএনপি। এরপর নতুন নেতৃত্বের অংশ হিসেবে দুই সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow