গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান মোল্যা এবং সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. লুৎফর রহমান মোল্যা বলেন, আমি মো. লুৎফর রহমান মোল্যা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মো. রিপন মিয়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলাম। আমরা আজ (৩ জুলাই) হতে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। আজকের পর থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।  

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. লুৎফর রহমান মোল্যা এবং সাংগঠনিক সম্পাদক মো. রিপন মিয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্যপদসহ দলীয় সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. লুৎফর রহমান মোল্যা বলেন, আমি মো. লুৎফর রহমান মোল্যা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মো. রিপন মিয়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলাম। আমরা আজ (৩ জুলাই) হতে আওয়ামী লীগের প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ-পদবি থেকে পদত্যাগ করলাম। আজকের পর থেকে আমাদের সঙ্গে আওয়ামী লীগের আর কোনো সম্পর্ক নেই, ভবিষ্যতেও থাকবে না।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow